ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ‎সরকারি ৬২ লাখ টাকার বিল দখল নিয়ে উত্তপ্ত ধর্মপাশা: সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ–পাল্টা অভিযোগ “জাবিতে ‘Decoding Time’ শিক্ষার্থীদের চোখ দিয়ে অতীত অনুসন্ধানের অনন্য প্রদর্শনী” চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত রামুতে পিএফজি ও ওয়াইপিএজি’র সভায় বক্তারা:শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের দাবী  জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর গোলাগুলি, মাঝে পড়ে গুলিবিদ্ধ ১২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:১২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১৩৩ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

যুক্তরাষ্ট্রের ওহাইওর টলেডোতে দুই বন্দুকধারীর মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। সংবাদ সম্মেলনে পুলিশ বলেছে, আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের বয়স ১৪ থেকে ৬১ বছরের মধ্যে। দুই বন্দুকধারী একে অপরকে লক্ষ্য করে গুলি ছোড়ায় হতাহতের ওই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট ড্যান গারকেন বলেন, “আমি এ ধরনের ঘটনা অনেক প্রত্যক্ষ করেছি। তবে এটি ছিল সবচেয়ে বাজে।” পুলিশের ডেপুটি চিফ জোসেফ হেফারনানের বলেন, এ ঘটনার তদন্তে পুলিশ নিবিড়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। সন্দেহভাজনদের খুঁজে বের করার জন্য তল্লাশি অব্যাহত রয়েছে। তিনি বলেন, আমাদের কাছে কিছু প্রমাণ আছে এবং আমরা কিছু সূত্র ধরে তদন্ত চালিয়ে যাচ্ছি। গারকেন বলেছেন, তদন্তকারীরা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলছেন এবং ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছেন। টলেডোর জননিরাপত্তা পরিচালক জর্জ ক্রাল সন্দেহভাজনদের খুঁজে পেতে যেকোনো ধরনের ফুটেজ দিয়ে পুলিশকে সহায়তায় জনসাধারণকে অনুরোধ জানিয়েছেন। টলেডো পুলিশ বিভাগ ফেসবুকে এক পোস্টে বলেছে, ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের কাছে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে বিকেল ৫টা ৩৭ মিনিটের দিকে পুলিশ পাঠানো হয়। এছাড়া বেশ কয়েকজন হতাহতকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ক্রাল বলেন, অনুষ্ঠানটিতে কয়েকশ লোক উপস্থিত ছিলেন। এটি টলেডোর অন্যতম বড় উৎসব। এমন ঘটনা পুরো আয়োজনের সৌন্দর্য্য নষ্ট করেছে। এটি খুবই দুঃখজনক। গান ভায়োলেন্স আর্কাইভ ওয়েবসাইট বলছে, টলেডোর ঘটনা ছাড়াও চলতি বছরে যুক্তরাষ্ট্রে ১৭১টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গোলাগুলির কোনো ঘটনায় হামলাকারী ছাড়া অন্তত চারজন আহত হলে সেটিকে বন্দুক হামলা হিসেবে বিবেচনা করে ওয়েবসাইটটি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর গোলাগুলি, মাঝে পড়ে গুলিবিদ্ধ ১২

আপডেট সময় : ০৭:২৮:১২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬