ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতি

প্রতিবেদক
নিউজ ভিশন
২০ সেপ্টেম্বর ২০১৯, ৩:৪৫ অপরাহ্ণ

Link Copied!

নিগার সুলতানা সুপ্তি, ঢাবি :

গত ১৩ তারিখ অনুষ্ঠিত ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে সেবাদান করেছেন খানজাহান আলীর ঐতিহ্যবাহী বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতি। তারই ধারাবাহিকতা আজও লক্ষ্য করা গেছে। আজ অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষা। প্রখর রৌদ্রতাপ উপেক্ষা করে সকাল থেকে পরীক্ষা শুরুর পূর্ব মুহুর্ত পর্যন্ত বিভিন্ন তথ্য,দিকনির্দেশনা দিয়ে সহায়তা করেছেন জেলা ছাত্র কল্যাণ সমিতির সদস্যরা। জেলা সমিতির সদস্য ইসলামিক স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের ছাত্র ফাহাদ খান বলেন,” ভর্তি পরীক্ষা দিতে আসা ছোটা ভাই বোনদের সাহায্য করতে পেরে খুবই আনন্দিত এবং ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরাও খুশী।”এ বছর ক ইউনিট ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৮ হাজার এবং আসন সংখ্যা ১৭৯৫। সে হিসেবে একটি সীটের বিপক্ষে লড়বেন ৪৯ জন। জেলা সমিতির সাধারণ সম্পাদক মাসুমবিল্লাহ বাবু বলেন, ” আগামী বিভিন্ন ভর্তি পরীক্ষাগুলোতেও সেবাদানের ধারা অব্যাহত রাখতে চাই।”

আরও পড়ুন

জাবির খোলা আকাশের নিচে সম্প্রীতির ইফতার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানকে পুর্ণ সমর্থন চীনের

কুবির ইংরেজি বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন

আর্থিক অসচ্ছল শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের মিসাইল হামলা

কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আল আকসায় তারাবি বন্ধ করলো ইসরাইল, হুঁশিয়ারি খতিবের

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

কুবিতে “ভাই-বন্ধু সোসাইটি” এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাউজান প্রেস ক্লাবের আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত