ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রি: ৯ নং ওয়ার্ডে প্রভাবশালীদের শেল্টারে চলছে অবৈধ কর্মকাণ্ড

প্রতিবেদক
News Desk
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২১ অপরাহ্ণ

Link Copied!

নেজাম উদ্দিন, কক্সবাজার
মামলা থাকা সত্ত্বেও কক্সবাজার শহরের ৯ নং ওয়ার্ডে থামছে না পাহাড় কাটা ও মাটি বিক্রির অবৈধ কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় রাতদিন পাহাড় কেটে পরিবেশ ও মানুষের জীবন মারাত্মক ঝুঁকিতে ফেলা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজার শহরের ৯ নং ওয়ার্ড এলাকায় মোহাম্মদ রবিউল হাসান (প্রকাশ রবি) দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলন ও বিক্রি করে আসছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্যমতে, রাতের আঁধারে নিয়মিতভাবে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পাহাড় কেটে জমি সমতল করা হচ্ছে এবং সেই মাটি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, এলাকার কিছু প্রভাবশালী নেতার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় দিনরাত এই অবৈধ কার্যক্রম চলমান রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী মহলের শেল্টারে পাহাড় কাটা বন্ধ করা যাচ্ছে না।
এর ফলে পুরো ৯ নং ওয়ার্ড এলাকাজুড়ে মারাত্মক পরিবেশগত ক্ষতি হচ্ছে। পাহাড় কেটে ফেলার কারণে আশপাশের বসতবাড়ি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং যেকোনো সময় বড় ধরনের ভূমিধসসহ ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, বর্তমানে সাধারণ জনগণ চরম নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে এবং যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে পাহাড় কাটা বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন

আ. লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবী জানিয়েছে নাহিদ

চট্টগ্রাম -৮ আসনের এমপি এরশাদ উল্লাহ সকাশে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখার নেতৃবৃন্দ 

প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত দিল জামায়াত

দায়িত্ব বুঝে নিলেন নতুন আইজিপি আলী হোসেন ফকির

রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন-জামায়াত

‎শান্তিগঞ্জে মতবিনিময় সভায় সাংবাদিকের বক্তব্যে বাধা: হাওর বাঁচাও আন্দোলনের নিন্দা

ইসলামী ব্যাংকের ৫ হাজার কর্মকর্তার চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর ছাত্রনেতা জাওয়াতের খোলা চিঠি

সংরক্ষিত নারী আসনে আলোচনায় জবির সাবেক নেত্রী শামসুন্নাহার ভুঁইয়া

চকরিয়ায় তিন সাংবাদিকের উপর বালুদস্যুদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

চকরিয়ায় বানিয়ার ছড়া বাজারে মোবাইল কোর্ট

সাংসদ এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানালেন প্রাথমিক শিক্ষক সমিতি বোয়ালখালীর নেতৃবৃন্দ