ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে জামালপুরে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার অননুমোদিত ভিডিও ধারণে বিচার দাবিতে ইইই বিভাগের শিক্ষার্থীদের স্মারকলিপি অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদ, কুবি শিক্ষার্থীকে মারধর-হেনস্তার অভিযোগ জামালপুরে চাঞ্চল্যকর চাচা-ভাতিজা হত্যা- ৭ জনের মৃত্যুদণ্ড-৭ জনের যাবজ্জীবন নব নির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী ড. অলি আহমদ অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চকরিয়ায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্রঋণ ও ফ্যামিলি কিট বিতরণ মিয়ানমার আরকান আর্মির হাতে আটক২৪জেলেকে ফেরত আনলো বিজিবি উজানটিয়া ইউনিয়নে মাদক ও অনলাইন জুয়া বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মাদারগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ
  • আপডেট সময় : ০৬:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জামালপুরের মাদারগঞ্জে ৩ দিন ধরে নিখোঁজ থাকা জহুরুল ইসলাম(৪৫)নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​বৃহস্পতিবার (২০আগস্ট) দুপুরে উপজেলার মাথাভাঙা-তেঘরিয়া সড়কের রোডের পাশে একটি ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জহুরুল ইসলাম উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তছমেল মণ্ডলের ছেলে। তিনি মাদারগঞ্জ পৌরসভার জোনাইল মৃধাবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়,গত সোমবার রাত আনুমানিক ১১টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন জহুরুল। ওই রাতেই দিকে মাদারগঞ্জ-মাহমুদপুর সড়কের আমলিতলা এলাকায় তাঁর খালি অটোরিকশাটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে জহুরুলের ছেলে মাদারগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

​বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙা-তেঘরিয়া সড়কের পূর্ব চরপাকেরদহ এলাকার একটি ফসলি জমিতে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক কৃষক। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেন।

​মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)স্নেহাশীষ রায় জানান,নিখোঁজের তিন দিন পর জহুরুল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।এটি হত্যাকাণ্ড কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত চলছে। ময়না তদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদারগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬