ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে জামালপুরে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার অননুমোদিত ভিডিও ধারণে বিচার দাবিতে ইইই বিভাগের শিক্ষার্থীদের স্মারকলিপি অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদ, কুবি শিক্ষার্থীকে মারধর-হেনস্তার অভিযোগ জামালপুরে চাঞ্চল্যকর চাচা-ভাতিজা হত্যা- ৭ জনের মৃত্যুদণ্ড-৭ জনের যাবজ্জীবন নব নির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী ড. অলি আহমদ অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চকরিয়ায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্রঋণ ও ফ্যামিলি কিট বিতরণ মিয়ানমার আরকান আর্মির হাতে আটক২৪জেলেকে ফেরত আনলো বিজিবি উজানটিয়া ইউনিয়নে মাদক ও অনলাইন জুয়া বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

নব নির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী ড. অলি আহমদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন।

অলি আহমদ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এক সাথে অনেক দিন কাজ করেছি। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু ভালো জিনিস আশা করি। সকল জিনিসের উর্ধে উঠে দেশের মঙ্গলের জন্য কাজ করবেন এটাই প্রত্যাশা।’

আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, ‘আমাকে যারা সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন অনেক সংস্থা জরিপ পরিচালনা করেছে। জরিপে জনগণ আমাকে ৬৮ থেকে ৭০% ভোট দিয়েছে। মির্জা ফখরুল ইসলামকে ২৮, ২৯ বা ৩১% ভোট দিয়েছে। সুতারাং জনগণ তাদের মতামত পরিস্কারভাবে প্রকাশ করেছে।’

‘রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে আপনারা জানেন। সয়ংক্রিয়ভাবে বর্তমানে যে পর্যায়ে আছে বঙ্গভবনের তিনটা বুজুর্গের মাজার আছে। আর ভেতরে একটা মসজিদ আছে। এই মাজার জিয়ারত এবং মসজিদে গিয়ে নামাজ পড়া ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতি কোন কাজ করার সুযোগ নাই। আমরা আশা করব আগামীদিন সংসদ বসলে ক্ষমতার ভারসাম্য আসবে’-যোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নব নির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী ড. অলি আহমদ

আপডেট সময় : ০৫:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬