ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৭ দফা দাবীতে মানববন্ধন

প্রতিবেদক
admin
১৯ সেপ্টেম্বর ২০১৯, ৬:০৬ অপরাহ্ণ

Link Copied!

কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটনঃ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার বিকাল ৩ টায় কাপাসিয়া উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সংগঠনের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও আন্তর্জাতিক সম্পাদক এমদাদুল হক আরমানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম খান, শিক্ষক নেতা মাহতাবউদ্দিন, আমিনুল হক চৌধুরী, ফেরদৌসী বেগম, মোছলিমা আক্তার সুইটি,মোজাম্মেল হক, ফিরুজ মিয়া, আমজাদ হোসেন, মমতাজ উদ্দিন, নজরুল ইসলাম , আতিকুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে অষ্টম জাতীয় বেতনস্কেল অনুযায়ী প্রধান শিক্ষকদেরর ১০ম ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান, বিদ্যালয়ের পাঠদানের সময় সূচি ১০ থেকে ৩ টা পর্যন্ত করা সহ ৭ দফা যৌক্তিক দাবী বাস্তবায়ন করতে হবে। মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ৭ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করে। আগামী ২৬ সেপ্টেম্বর বিকাল ৩ টায় জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এবং ২৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদযাত্রা সহ স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। দাবী আদায় না হলে পরবর্তীতে লাগাতার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ

সরাসরি ইরানের পাশে থাকার ঘোষণা দিলো চীন

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট হামলা

বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের শিক্ষক সম্মাননা ও ইফতার মাহফিল

বেনাপোলে ৬ কোটি টাকার ভারতীয় কাপড় ও প্রসাধনী আটক

সুগন্ধা সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

কক্সবাজারের বড় মার্কেটগুলোতে ঈদ কেনাকাটায় ভিড়ের উন্মাদনা

মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইরান

যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

কক্সবাজার-৪ নির্বাচনের ইলেকশন পিটিশনে হাইকোর্টে শুনানি