ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের ‎শান্তিগঞ্জে অভিভাবকশূন্য প্রশাসন, ‎বিলাসিতায় কার্যক্রম-ভোগান্তিতে জনগণ ‎ লক্ষ্যারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত সাংবাদিক আবুল কাশেমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে চকরিয়ায় মানববন্ধন চকরিয়া থানা পুলিশের তৎপরতায় হারানো মোবাইল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর চকরিয়ায় বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের হাইজিন কিট বিতরণ

সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজারের খুরুশকুলের আলোচিত সন্ন্যাসী নয়ন সাধু হত্যা মামলার অনুসন্ধানী প্রতিবেদন ও আসামি গ্রেপ্তারের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক অন্তর দে বিশালকে প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে ফোন করে অশালীন ভাষা ব্যবহার , হুমকি এবং হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানোর বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গ্র্যাজুয়েট প্রেস ক্লাব।

সাংবাদিক অন্তর দে বিশাল দৈনিক সংবাদ সারাবেলার কক্সবাজারের স্টাফ রিপোর্টার ও স্থানীয় মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার জাগো নিউজ-সিজেএনের বার্তা সম্পাদক এবং গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সংবাদ প্রকাশের কারণে তাকে ভয়ভীতি প্রদর্শন, প্রকাশিত সংবাদ ও ফটোকার্ড সরিয়ে নিতে চাপ প্রয়োগ এবং মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।

গ্র্যাজুয়েট প্রেস ক্লাব কক্সবাজার মনে করে, সংবাদ প্রকাশে কারও আপত্তি থাকলে প্রচলিত আইন ও সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী প্রতিবাদ, ব্যাখ্যা কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির সুযোগ রয়েছে। কিন্তু কোনো সাংবাদিককে ফোনে হুমকি, গালিগালাজ কিংবা মামলা দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে সংবাদ প্রত্যাহারে বাধ্য করার চেষ্টা স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

বিশেষ করে প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা পরিচয় ব্যবহার করে যদি কোনো ব্যক্তি একজন সংবাদকর্মীকে হুমকি দিয়ে থাকেন, তাহলে বিষয়টি আরও গুরুতর। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে সংগঠনটি।

একই সঙ্গে সাংবাদিক অন্তর দে বিশালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হচ্ছে।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা কোনো ধরনের ভয়ভীতি বা চাপের কাছে নতি স্বীকার না করে জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাবেন। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি, হয়রানি কিংবা মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

গ্র্যাজুয়েট প্রেস ক্লাব কক্সবাজার এর আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব এরফান হোসাইন এক যৌথ বিবৃতিতে এসব কথা জানান।

তারা বলেন, সাংবাদিক অন্তর দে বিশালকে হুমকির ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো সংবাদকর্মীকে সংবাদ প্রকাশের কারণে এমন হয়রানি বা হুমকির শিকার হতে না হয়, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

গ্র্যাজুয়েট প্রেস ক্লাব স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকল মহলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ১২:১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬