ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের ‎শান্তিগঞ্জে অভিভাবকশূন্য প্রশাসন, ‎বিলাসিতায় কার্যক্রম-ভোগান্তিতে জনগণ ‎ লক্ষ্যারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত সাংবাদিক আবুল কাশেমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে চকরিয়ায় মানববন্ধন চকরিয়া থানা পুলিশের তৎপরতায় হারানো মোবাইল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর চকরিয়ায় বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের হাইজিন কিট বিতরণ

ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

মো শাহীন,  নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিদেশী ১ টি পিস্তল, ২ লাখ ৪৬ হাজার ইয়াবাসহ ও পাঁচ রাউন্ড  বিদেশী পিস্তলের গুলি উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (১০ আগস্ট) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ গুলি জব্দ করা হয়। 

৩৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ মেহেদী হাসান আশিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা মালামালের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অধিনায়ক আরো বলেন,তার দিকনির্দেশনায় উপ-অধিনায়ক মেজর মোঃ মেহেদী হাসান আশিক এর নেতৃত্বে  চৌকস আভিযানিক টহলদলটি ১০ আগস্ট রাত সোয়া ১ টায় এ সফল অভিযানটি করেন। 

আর অস্ত্র ও গোলাবারুদসহ উদ্ধারকৃত বার্মিজ ইয়াবা ট্যাবলেট এর ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান। 

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

আপডেট সময় : ১১:১৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬