ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুহিয়া উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ নবগঠিত রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত মহানবী(সা.)এর আদর্শ অনুসরণ করে একটি ন্যায় ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব-প্রধানমন্ত্রী কলকাতায় বঙ্গসেনা’র মিছিল থেকে বাংলাদেশ ভাগ করার ডাক কুবিতে ‘ক্রাউন অব আর্গুমেন্টে’ গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন গণিত বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ ভারতে আবারো আন্দোলনের ডাক দিলো ককোরোচ জনতা পার্টি চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব

মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় পদে পুনর্বহালের দাবিতে টঙ্গীতে প্রতিবাদ সভা

গাজীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

গাজীপুর মহানগরের টঙ্গীর গোপালপুর পূর্বপাড়া মদিনাবাজার এলাকায় শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং দলীয় পদে পুনর্বহালের দাবিতে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় কয়েক শতাধিক নেতাকর্মীর পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক এবং গোপালপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমামসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দাবি করেন, বিএনপির ৪৪ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলু, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল এবং ৪৪ নম্বর ওয়ার্ড শ্রমিক নেতা কাজী দাউদসহ বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং মো. কামাল হোসেন বুলুকে পূর্বের দলীয় পদে পুনর্বহালের দাবি জানান।

এ সময় বিএনপি নেতা আরিফ অভিযোগ করে বলেন, মূল ঘটনাকে আড়াল করতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অনুষ্ঠিত মোটরসাইকেল শোডাউনকে ‘অস্ত্রের মহড়া’ হিসেবে প্রচার করা হয়েছে। একই সঙ্গে কিশোর গ্যাং-সংক্রান্ত একটি পুরোনো ভিডিও তাদের সঙ্গে সম্পৃক্ত দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তার দাবি, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একটি চক্র এখনো বিএনপির নাম ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে।

শ্রমিক নেতা কামাল হোসেন বলেন, একটি সামান্য ঘটনাকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করে রাজনৈতিক প্রতিহিংসা ও গ্রুপভিত্তিক দ্বন্দ্বের জেরে তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার কোনো বাস্তব ভিত্তি নেই।

প্রতিবাদ সভা থেকে বক্তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে উপস্থিত নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় পদে পুনর্বহালের দাবিতে টঙ্গীতে প্রতিবাদ সভা

আপডেট সময় : ০৫:৪৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬