ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

বিটিসিএলএফ বৃহত্তর চট্টগ্রাম শাখার আহবায়ক কমিটি গঠন

প্রতিবেদক
admin
১০ জানুয়ারি ২০২০, ৮:২৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

বর্তমান তরুণ প্রজন্মের প্রাণের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ‘বৃহত্তর চট্টগ্রাম শাখা’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) চট্টগ্রামে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের নজরুল চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সদস্য আমজাদ হোসেন হৃদয় আনুষ্ঠানিকভাবে উক্ত কমিটি ঘোষণা করেন।

কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জাহানুর আলম ও সাধারণ সম্পাদক নাজমুন আরা শামীমা স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই কমিটিতে আহবায়ক পদে জুবায়ের আহমেদ ও সদস্য সচিব পদে জুবায়ের আল মাহমুদ জিসানকে নির্বাচিত করা হয়েছে।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচত হয়েছেন- ছামির আলী ভুঁইয়া, মনিরুল কবির বাধন, আতিক আল মাসউদ, ফখরুল আলম শাহীন, ইরফান তানভীর, মোঃ মিনহাজ উদ্দিন, আব্দুল্লাহ শাহজাহান। উক্ত কমিটির সমন্বয় হিসেবে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য শফিউল ইসলাম শামীম।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহানুর ইসলাম বলেন, জুবায়ের-জিসানের সুদৃঢ় নেতৃত্বে বৃহত্তর চট্টগ্রাম শাখা আরও একধাপ এগিয়ে যাবে এবং নতুন নতুন কলামিস্ট ওঠে আসবে বলে আমি আশাবাদী। কমিটি প্রসঙ্গে আহবায়ক জুবায়ের আহমেদ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন- আমার উপর যে দায়িত্ব দেয়া হয়েছে, সে দায়িত্ব সঠিক ভাবে পালনের মাধ্যমে ফোরামকে এগিয়ে নেয়ার সর্বাত্মক চেষ্টা করবো। সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনির ধারায়, বাংলাদেশ তরুন কলাম লেখক ফোরাম এগিয়ে যাক, সে প্রত্যাশা ব্যক্ত করছি।

বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে তা কেন্দ্রে জমা দিতে দিতে বলা হয়েছে।

আরও পড়ুন

ঈদ উপলক্ষে নতুন সাজে সেজেছে নোয়াখালী শহর

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :