ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইবিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত আজ জামায়াতে ইসলামীর ৮৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি রুহিয়া উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ নবগঠিত রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত মহানবী(সা.)এর আদর্শ অনুসরণ করে একটি ন্যায় ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব-প্রধানমন্ত্রী কলকাতায় বঙ্গসেনা’র মিছিল থেকে বাংলাদেশ ভাগ করার ডাক কুবিতে ‘ক্রাউন অব আর্গুমেন্টে’ গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন গণিত বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ

গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার ওপরে এমবাপ্পে

ষ্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৭২ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নকআউট পর্বের প্রথম ম্যাচেই লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলে এখন গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার ওপরে অবস্থান করছেন এমবাপ্পে । টুর্নামেন্টে একের পর এক জোড়া গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে এক নতুন রোমাঞ্চের জন্ম দিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।

গ্রুপ পর্ব শেষে সবার চোখ ছিল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির দিকে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল আর জর্ডানের বিপক্ষে ১ গোল—সব মিলিয়ে ৬ গোল নিয়ে এককভাবে শীর্ষে ছিলেন মেসি। কিন্তু রাউন্ড অব থার্টি টুর ম্যাচে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে দৃশ্যপট বদলে দিয়েছেন এমবাপ্পে।

গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের পর সুইডেনের বিপক্ষেও জোড়া গোল করায় ৪ ম্যাচ শেষে এমবাপ্পের গোলসংখ্যা এখন মেসির সমান (৬টি)। তবে গোল সংখ্যা এক হলেও ফিফার নিয়ম অনুযায়ী অ্যাসিস্টের দিক থেকে এগিয়ে থাকায় মেসিকে টপকে শীর্ষস্থান নিজের করে নিয়েছেন ফরাসি অধিনায়ক। বিশ্বকাপের এবারের আসরে এমবাপ্পের নামের পাশে ২টি অ্যাসিস্ট থাকলেও মেসির এখনো কোনো অ্যাসিস্ট নেই।

এমবাপ্পের সামনে এখন ফুটবল ইতিহাসের অনন্য এক রেকর্ড গড়ার সুযোগ। টুর্নামেন্টের শেষ পর্যন্ত এই শীর্ষস্থান ধরে রাখতে পারলে বিশ্বকাপ ইতিহাসে টানা দুই আসরে গোল্ডেন বুট জেতা প্রথম খেলোয়াড় হয়ে যাবেন। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন এই তারকা।

গোল্ডেন বুটের এই লড়াই শুধু মেসি আর এমবাপ্পের মধ্যেই সীমাবদ্ধ নেই। তাদের ঠিক পেছনেই ওত পেতে আছেন বর্তমান ফুটবল বিশ্বের আরো কয়েকজন তারকা- আর্লিং হ্যালান্ড (নরওয়ে) ৩ ম্যাচে ৫ গোল করে তালিকার তৃতীয় স্থানে আছেন এই স্ট্রাইকার, যার পরবর্তী ম্যাচ ব্রাজিলের বিপক্ষে।

একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে এমবাপ্পের মোট গোলসংখ্যা হয়েছে ১৮, যেখানে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসির গোল ১৯টি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার ওপরে এমবাপ্পে

আপডেট সময় : ১২:২৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬