ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুহিয়া উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ নবগঠিত রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত মহানবী(সা.)এর আদর্শ অনুসরণ করে একটি ন্যায় ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব-প্রধানমন্ত্রী কলকাতায় বঙ্গসেনা’র মিছিল থেকে বাংলাদেশ ভাগ করার ডাক কুবিতে ‘ক্রাউন অব আর্গুমেন্টে’ গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন গণিত বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ ভারতে আবারো আন্দোলনের ডাক দিলো ককোরোচ জনতা পার্টি চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব

৮৪ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

শিক্ষক সংকটে চকরিয়া-মাতামুহুরীর প্রাথমিক শিক্ষা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৩:৪০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৫৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের চকরিয়া ও নবগঠিত মাতামুহুরি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান কার্যক্রম।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দুই উপজেলার ১৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুমোদিত শিক্ষক পদ রয়েছে ১ হাজার ১১২টি। এর মধ্যে কর্মরত আছেন ৯৯৭ জন শিক্ষক। শূন্য রয়েছে ১৩৭টি পদ। এর মধ্যে প্রধান শিক্ষকের ৮৪টি এবং সহকারী শিক্ষকের ৫৩টি পদ খালি রয়েছে।

শিক্ষা অফিস জানায়, কয়েকটি বিদ্যালয়ে একাধিক শিক্ষক পদ শূন্য থাকায় পাঠদান কার্যক্রমে চাপ তৈরি হয়েছে। তবে কোনো বিদ্যালয় পুরোপুরি শিক্ষকশূন্য নয় এবং কোনো বিদ্যালয়ে একজন শিক্ষক দিয়ে পাঠদান পরিচালিত হচ্ছে না। সংকট মোকাবিলায় প্রয়োজনে অন্য বিদ্যালয় থেকে শিক্ষক সংযুক্ত করে কার্যক্রম চালানো হচ্ছে।

চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন মোহাম্মদ আলমগীর জানান, শিক্ষক সংকট নিরসনে প্রয়োজনীয় চাহিদাপত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। নতুন নিয়োগ ও পুনর্বিন্যাসের মাধ্যমে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দ্রুত শিক্ষক সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৮৪ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

শিক্ষক সংকটে চকরিয়া-মাতামুহুরীর প্রাথমিক শিক্ষা

আপডেট সময় : ০৩:৪০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬