ঢাকা ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে র‌্যাবের জালে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রাম শহরে চলছে চাঁদাবাজদের রাম রাজত্ব মুস্তাফা মনোয়ারের ইন্তেকালে বিরোধীদলীয় নেতার শোক কিছু সংশোধনীসহ অর্থবিল-২০২৬ সংসদে পাস শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর র‍্যাবের গোয়েন্দা তৎপরতায় ব্যর্থ অপহরণকারীরা, ২৪ দিন পর নিরাপদে ফিরলেন ইমতিয়াজ পেকুয়ার বারবাকিয়ায় চোরের তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী; ব্যবস্থা নেওয়ার আশ্বাস ওসির ১১ জুলাইকে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি পেকুয়ার বারবাকিয়ায় চোরের তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী; ব্যবস্থা নেওয়ার আশ্বাস ওসির ১১ জুলাইকে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি

মুস্তাফা মনোয়ারের ইন্তেকালে বিরোধীদলীয় নেতার শোক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মুস্তাফা মনোয়ারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার গণমাধ্যমে পাঠানো শোকবাণীতে তিনি বলেন, বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন মুস্তাফা মনোয়ার। বিশেষ করে চিত্রকলা এবং শিশুতোষ সৃজনশীল অনুষ্ঠান নির্মাণে তার অনন্য ও কিংবদন্তিতুল্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি তার সৃজনশীল কর্মের মাধ্যমে এদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তার অবর্তমানে দেশের সাংস্কৃতিক অঙ্গনে যে অপূরণীয় ক্ষতি ও শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হবার নয়।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান মরহুমের রূহের মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, অনুসারী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবারবর্গকে এই কঠিন শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মুস্তাফা মনোয়ারের ইন্তেকালে বিরোধীদলীয় নেতার শোক

আপডেট সময় : ০৮:২৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬