ঢাকাসোমবার , ১ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বিদেশে চাকরি প্রলোভনে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীদের মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১ জুন ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ

Link Copied!

রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ

বিদেশে চাকরি ও ব্যবসার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাত, বিদেশে নিয়ে হয়রানি এবং প্রাণনাশের আশঙ্কার অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও তাদের পরিবার।

সোমবার(১জুন) সকালে শহরের দেউরপাড় চন্দ্রা এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,নারগিস বেগম,সালাউদ্দিন হোসেন,মোস্তাক আহমেদ ও মিলন সরকার।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন,সৌদি আরবে অবস্থানরত শেখ ফরিদ দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি ও ব্যবসার সুযোগ দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেছেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কাজ বা ব্যবসার সুযোগ না দিয়ে অনেককে নানা ধরনের হয়রানির মুখে ফেলেছেন বলে অভিযোগ ওঠে।

তারা বলেন,কেউ কেউ জমি বিক্রি করে,আবার কেউ ধার-দেনা করে বিদেশে যাওয়ার আশায় টাকা দিয়েছেন। কিন্তু বিদেশে যাওয়ার পর প্রতিশ্রুত চাকরি না পাওয়া, অমানবিক পরিবেশে রাখা,বেতন না পাওয়া এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগের মতো ঘটনার শিকার হয়েছেন বলে তারা অভিযোগ করেন।

তারা আরও বলেন,বিদেশে নেওয়ার পর তাদেরকে নির্ধারিত কাজ না দিয়ে অন্যত্র কাজ করতে বাধ্য করা হয়। এমনকি প্রতিবাদ করলে ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হয়েছে বলেও দাবি করেন তারা। কেউ কেউ দেশে ফিরে এসে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানান। দ্রুত সময়ের মধ্যেই এই প্রতারককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন ভুক্তভোগীরা।

আরও পড়ুন

পিডিবির চেয়ারম্যান হিসেবে আরও এক বছর চুক্তিভিত্তিক দায়িত্বে প্রকৌশলী রেজাউল করিম

পটিয়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনঃ সভাপতি নুর হোসেন, সম্পাদক রবিউল হোসেন

সাবেক মন্ত্রী ও আ’লীগ নেতা তোফায়েল আহমেদ আর নেই

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

লেবাননের ৯০০ বছরের পুরনো দুর্গ দখল নিল ইসরায়েল

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরো বাড়তে পারে

ইসলামপুরে গভীর রাতে এসিড নিক্ষেপ: ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

মহেশখালীতে অনুষ্ঠিত হলো চবি এলামনাই’র ১ম মিলনমেলা

পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ : সভাপতি মাঈনুদ্দিন খালেদ,সম্পাদক হুমায়ুন কবির

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী আজ

ঢাবিকে হেয় করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, বাস্তবতা বিবর্জিত এবং অসদুদ্দেশ্য প্রণোদিত: ডাকসু

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই কর্মকর্তা প্রত্যাহার