ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. সর্বশেষ

পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ : সভাপতি মাঈনুদ্দিন খালেদ,সম্পাদক হুমায়ুন কবির

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩০ মে ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

দেশের পূর্ব সীমান্ত অঞ্চলে মাদকের ভয়াবহতা, চোরাচালান, মানবপাচারসহ বিভিন্ন অসংগতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে “পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্ক” নামে একটি নতুন সংগঠন।

সংগঠনটি মূলত কক্সবাজার ও বান্দরবান সীমান্ত অঞ্চলের সমস্যা, সম্ভাবনা এবং জনদুর্ভোগ নিয়ে সমন্বিতভাবে কাজ করবে।

শুক্রবার (২৯ মে) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। সভায় সর্বসম্মতিক্রমে জ্যেষ্ঠ সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ এমএড-কে সভাপতি এবং সাংবাদিক এস.এম হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু ও সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক জাবেদুল আনোয়ার। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক সাঈদুজ্জামান এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সংবাদকর্মী নুরুল হাকিম।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন গণমাধ্যমকর্মী জহির উদ্দিন ও দেলোয়ার হোসেন।

সভায় উপস্থিত সদস্যরা সীমান্ত অঞ্চলের সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগ গণমাধ্যমে তুলে ধরতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পারস্পরিক সহযোগিতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ঢাবিতে অবাঞ্ছিত ঘোষণা

ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

অবশেষে যৌতুকের কাছে হার মানলো প্রেমের বিয়ে

উপরের নির্দেশে কুরবানী হচ্ছেনা আলোচিত মহিষ ডোনাল্ট ট্রাম্পের

ইয়াছিনের অসহায় পরিবারের পাশে দাঁড়ালো চকরিয়া ব্লাড ফাউন্ডেশন

রাজধানীতে ৩.৬ মাত্রার ভুমিকম্প অনুভুত

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে : ঈদগাঁওতে পতাকা ও জার্সি বিক্রির হিড়িক

চকরিয়ায় দারুল কুরআন মাদরাসার বর্ণাঢ্য পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরো ১৬ মৃত্যু

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

মিঠাপুকুরে ডিজিটাল বিপ্লব: মাঠেরহাটে সব অনলাইন সেবা দিচ্ছে রাব্বী’র ‘আরকে অনলাইন সার্ভিস’