সিবিআইইউ সংবাদ:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
২২ মে বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিন স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
শুক্রবার শেষ দিনের প্রতিযোগিতায় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। রানার আপ অর্জন করেছে ব্যবসায় প্রশাসন বিভাগ। সর্বোচ্চ ১৩৩ রান করে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন বিবিএ ১৯ তম ব্যাচের রাজু। সর্বোচ্চ ৮ উইকেট পেয়েছেন এলএলবি ২৩ তম ব্যাচের মেহেদী।
ইংরেজি বনাম ইসলামিক স্টাডিজ বিভাগের ফুটবল খেলার ফাইনাল ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। খেলায় চরম নৈপুণ্যতা দেখিয়ে ইসলামিক স্টাডিজকে ২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংরেজি বিভাগ। পুরস্কার বিতরণীতে ইংরেজি বিভাগের ২৪ তম ব্যাচের আনোয়ার গোল্ডেন গ্লাবস এবং ১৮তম ব্যাচের নাসের ৬ গোল করে গোল্ডেন বুট জিতে নেয়। ইসলামিক স্টাডিজ বিভাগের ১৩ তম ব্যাচের আব্দুল ওয়াহাব পেয়েছে গোল্ডেন বল।
মেয়েদের হাড়িভাঙ্গা প্রতিযোগিতায় এলএলবি ২১ তম ব্যাচের সাদিয়া প্রথম, ইংরেজি মাস্টার্স এর মিনু দ্বিতীয় এবং ইংরেজি (অনার্স) ২১ তম ব্যাচের নাহার তৃতীয় স্থান অর্জন করে।
পিলোপাসিংয়ে কম্পিউটার সাইন্স বিভাগের ২০ তম ব্যাচের অরিত্রা দে প্রথম, ইংরেজি ১৮ তম ব্যাচের নাবিলা মান্নান দ্বিতীয় এবং ইসলামিক স্টাডিজ এর আসমা তৃতীয় হয়েছে।
ঝুঁড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতায় আইন বিভাগের ২৫ তম ব্যাচের কাজী নাদিয়া আহমেদ প্রথম, ইসলামিক স্টাডিজ ১৪ তম ব্যাচের তামিম সালসাবিল ইফতি দ্বিতীয় এবং ইংরেজি ২৪ তম ব্যাচের বুশরা সুলতানা ওহী তৃতীয় স্থান অধিকারী হিসেবে পুরস্কৃত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. বেলাল নূর আজিজীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিবির কাউন্সিলর, বিশিষ্ট শিক্ষাবিদ ও ক্রীড়া সংগঠক অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম আকতার উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অধ্যাপক আজিজুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম, সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ ইউনুছ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর।
অতিথিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনকে সময়োপযোগী মন্তব্য করেন। আয়োজন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তারা। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমের বিকাশে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন বিসিবির কাউন্সিলর অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) ইমাম খাইর এর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রেজিস্ট্রার রাজিদুল হক, প্রক্টর ও বার্ষিক ক্রীড়ার আহ্বায়ক মোহাম্মদ বদিউল আলম, সহকারী প্রক্টর ও বার্ষিক ক্রীড়ার সদস্য সচিব তাওসীপ আহমেদসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ ক্রীড়াবিদ, শিক্ষাবিদ ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে পারায় আয়োজক কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন প্রক্টর ও বার্ষিক ক্রীড়ার আহ্বায়ক মোহাম্মদ বদিউল আলম।