ঢাকাবুধবার , ১০ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

১৪৪ ভোট পেয়ে আস্থা ভোটে জয়ী থালাপতি বিজয়

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৩ মে ২০২৬, ২:১৩ অপরাহ্ণ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক :

আস্থা ভোটে ১৪৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী সুপারস্টার থালাপতি বিজয়।

থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) বুধবার ( ১৩ মে) বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হয়। নির্বাচনে তাঁর দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) ক্ষমতায় আসার পর বুধবার অনুষ্ঠিত আস্থা ভোটে তাঁর সরকারের পক্ষে ১৪৪ জন বিধায়ক ভোট দেন। বিপক্ষে ভোট পড়ে ২২টি এবং ৫ জন বিধায়ক ভোটদানে বিরত থাকেন।

ভোটের সময় বিরোধী দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে)-র ৫৯ জন বিধায়ক ওয়াকআউট করেন। অন্যদিকে এআইএডিএমকে-র ৪৭ জন বিধায়ক ভোটদানে বিরত থাকেন। আস্থা ভোটের ফল ঘোষণার পর বিজয় বলেন, টিভিকে-র প্রতীক ‘বাঁশির শব্দ’ রাজনীতিতে পরিবর্তন এনেছে। তিনি আরও বলেন, তাঁর সরকার সংখ্যালঘু হলেও এটি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কাজ করবে।

তবে ভোটের চেয়েও বেশি আলোচনায় এসেছে এআইএডিএমকে-র ভেতরের বিভাজন। দলের ২৫ জন বিধায়ক দলীয় নির্দেশ অমান্য করে বিজয়কে সমর্থন জানান, যা দলের অভ্যন্তরীণ সংকটকে আরও গভীর করেছে।

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ