ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

কক্সবাজারে ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
News Desk
৩০ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার :

কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ারছড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরিফা আক্তার মুন্নি (২৩) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ঠাকুরদাস লক্ষীপুর এলাকার মো. আলী আহমদের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর রুমালিয়ারছড়ার এয়াজ ম্যানশনের ষষ্ঠ তলার একটি ব্যাচেলর ভাড়া বাসায় একা থাকতেন মুন্নি। গত সোমবার (২৭ এপ্রিল) দুপুরের পর থেকে তাকে কেউ দেখতে না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে মঙ্গলবার রাতে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে কোনো একসময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, “আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং তারা কক্সবাজারে আসছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

জবির আন্তঃবিভাগ সেমিফাইনালিস্টকে ছাত্রদল নেতা শাহরিয়ারের ব্যাট উপহার

বিআইএম এলুমনাই সোসাইটি ও প্যান সলিউশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামপুরে সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক

চকরিয়া ও জাঙ্গালিয়ায় তিন সড়ক দুর্ঘটনা প্রাণ গেল পাঁচজনের, আহত বেশ কয়েকজন

কুবিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা কার্যক্রমে সুবিধামতো সিদ্ধান্ত নেবে বিভাগগুলো

সিএমপি অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ এর মায়ের মৃত্যুতে শোক

বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভা আগামী ২ মে শনিবার

শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি মান উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ‎

মুহূর্তে ভাইরাল হাসনাত আবদুল্লাহর পোস্ট”লাল কার্ড”

জমজম হাসপাতালে “সমসাময়িক রোগ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ডান হাত’ কবির এখন কক্সবাজারে: নেতাকর্মীদের সাথে গোপন বৈঠকের খবর