ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. সর্বশেষ

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ

Link Copied!

———

শহীদ ইফাতের মায়ের কাছে গিয়েছিলাম। যে মায়েদের কান্না আমি কখনো ভুলতে পারবো না, তাদের মধ্যে ইফাতের মা একজন। ওই একটা মাত্র ছেলের মা। ঘণ্টাখানেক আলাপে আন্টি চার-পাঁচবার একই কথা বললেন: “বাবা, আমার সালাউদ্দিন আহমেদ-এর সাথে দেখা করার ইচ্ছা।

আমি তারে আমার ছেলের এই ছবিটা দেখাইয়া জিগ্গেস করতে চাই, দেশ যদি আবেগ দিয়ে না চলে, তাহলে আমার ছেলেটারে ফিরাইয়া দিতে। আমার ছেলে তো বিবেকের আবেগে গিয়ে তাদের মুক্ত করে নিজে হারাইয়া গেছে। আমার একটামাত্র ছেলে ছাড়া আমি কিভাবে যে আছি… তুমি তো বুঝো কষ্টগুলো।”

কথাগুলো এতটুকু পর্যন্ত ঠিক ছিল, এরপর আন্টি যা বলল তা আগের বার যখন এসেছিলাম তখন বলেননি, বললেনঃ “আমার তরতাজা ছেলেটা… এত তরতাজা যে, লাশ যখন আনে, তুমি যেই সিঁড়ি দিয়ে উঠছো, সেখানে অনেকক্ষণ রাখা ছিল। পরে সেখান থেকে সরানো হলে বিল্ডিং-এর মালিক বেলচা দিয়ে রক্তের জমাট বাঁধা দলা বালতিতে ভরে জায়গাটা ধুইছে।”

কথাটা শোনার পর আমার মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসতেছে, এটা আমারে উনি কি বললো? আমার মাথায় তো চিত্রটা ভাসতেছে, কারণ কোরবানির সময় তো আমি এই চিত্র দেখি।

-আকিফ আব্দুল্লাহ

আরও পড়ুন

বেহেশতের টিকিট বিক্রির জন্য মসজিদগুলোতে ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে- আইনমন্ত্রী

ইসলামপুরে কোরবানি মাংস আটকে যুবকের মৃত্যু

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ঢাবিতে অবাঞ্ছিত ঘোষণা

ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

অবশেষে যৌতুকের কাছে হার মানলো প্রেমের বিয়ে

উপরের নির্দেশে কুরবানী হচ্ছেনা আলোচিত মহিষ ডোনাল্ট ট্রাম্পের

ইয়াছিনের অসহায় পরিবারের পাশে দাঁড়ালো চকরিয়া ব্লাড ফাউন্ডেশন

রাজধানীতে ৩.৬ মাত্রার ভুমিকম্প অনুভুত

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে : ঈদগাঁওতে পতাকা ও জার্সি বিক্রির হিড়িক

চকরিয়ায় দারুল কুরআন মাদরাসার বর্ণাঢ্য পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরো ১৬ মৃত্যু

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম