ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

‎হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ‎

প্রতিবেদক
News Desk
১৩ এপ্রিল ২০২৬, ১:১৮ পূর্বাহ্ণ

Link Copied!

‎​স্টাফ রিপোর্টারঃ

‎​সুনামগঞ্জের হাওর এলাকার ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ এবং বাঁধ ভাঙ্গনের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সুনামগঞ্জ শহর।

‎রবিবার ( ১২ এপ্রিল ) দুপুরে শহরের ব্যস্ততম ট্রাফিক পয়েন্ট এলাকায় ‘হাওর বাঁচাও আন্দোলন, সুনামগঞ্জ’ এর ব্যানারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


‎এসময়  হাওর বাঁচা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়ের নেতৃত্বে ও সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখ্ত বাহলুলের সভাপতিত্বে  ও শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ আবু সঈদ ও শান্তিগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ কে কুদরত পাশা,হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, শান্তিগঞ্জ উপজেলা কমিটির মাও: খলিলুর রহমান, ধর্মপাশা উপজেলা কমিটির সভাপতি মজিবুর রহমান, তাহিরপুর উপজেলা কমিটির সভাপতি মোরসালিন আহমদ , বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সভাপতি  আব্দুল গনি, জামালগঞ্জ উপজেলার সভাপতি রফিকুল ইসলাম বিন বারী, জামালগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মামুন আহমদ ও শান্তিগঞ্জ উপজেলার কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হক।
‎​
‎​মানববন্ধনে বক্তারা বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়া এবং বাঁধের স্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করে স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশে বক্তারা আরও  বলেন, কৃষকের ঘাম ঝরানো ফসল রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না এবং যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

‎এদিকে, ​মানববন্ধন শেষে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে  আন্দোলনের নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করেন। জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন।

‎এ সময় আরো উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলনের জগন্নাথপুরের বাবুল দাস, তাহিরপুরের অর্থ সম্পাদক মোঃ নুর মিয়া, আইন বিষয়ক সম্পাদক গোলাম মওলা,
‎শান্তিগঞ্জ কমিটির সদস্য নাজিম উদ্দিন, শহীদুজ্জামান ও মোঃ তাজুদ আলী সহ আরো অনেক নেতাকর্মীরা।




আরও পড়ুন

পটিয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা ইরফান গ্রেফতার

মাদারীপুরে ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার — রহস্য ঘনীভূত

ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল

আবু সাঈদ হত্যা মামলা : সাবেক দুই পুলিশের মৃত্যুদণ্ড; তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড

ইরানে আবারো হামলার কঠোর হুশিয়ারি দিলো ট্রাম্প

এনসিপি নেত্রী ও ডাকসু রোকেয়া হলের সাবেক ভিপি প্রার্থী রাফি না ফেরার দেশে

লেবাননে ইসরাইলি হামলার পর শান্তি আলোচনা ‘অযৌক্তিক’: ইরান

সুনামগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের গণসমাবেশ

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন তারেক রহমান

কক্সবাজার ডিসি কলেজ জাতীয়করণের লক্ষ্যে স্মারকলিপি প্রদান

আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে বিল পাস

সামরিক বাহিনীকে হামলা বন্ধের নির্দেশ মোজতবা খামেনির, তবে ‘আঙুল ট্রিগারেই’