ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

কক্সবাজার ডিসি কলেজ জাতীয়করণের লক্ষ্যে স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
News Desk
৮ এপ্রিল ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণ করার দাবিতে ১৩ এপ্রিল সোমবার কক্সবাজার-৩ (সদর-ঈদগাঁও-রামু) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয় ।
জানা যায়, দেশের ৫৬ জেলায় জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্ঠিত কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসমূহ জাতীয়করণ, অভিন্ন বেতন কাঠামো ও পরিচালন নীতিমালা প্রণয়নের দাবিতে গত ২ এপ্রিল জেলা প্রশাসকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় কক্সবাজার ডিসি কলেজ জাতীয়করণের দাবিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এতে কক্সবাজার ডিসি কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেন মাননীয় সংসদ সদস্যের হাতে স্মারকলিপি তুলে দেন। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপি গ্রহণ শেষে সংসদ সদস্য লুৎফর রহমান কাজল উপস্থিত শিক্ষক-কর্মচারীদের আশ্বস্ত করেন যে, তিনি অতি দ্রুত মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে কক্সবাজার ডিসি কলেজ জাতীয়করণের বিষয়টি নিয়ে আলোচনা করবেন। প্রাথমিক পদক্ষেপ হিসেবে তিনি উক্ত প্রতিষ্ঠানটি জাতীয়করণের জন্য সুপারিশপত্র (ডিও লেটার) প্রদান করেন।
তিনি আরও জানান, কক্সবাজার ডিসি কলেজের জাতীয়করণসহ সার্বিক উন্নয়নে তিনি সবসময় পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন।
উল্লেখ্য, কক্সবাজার ডিসি কলেজ (EIIN: 138979, কলেজ কোড: 4452) জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, যা জাতীয়করণের মাধ্যমে পর্যটন নগরী কক্সবাজারে আরও উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। তারা মনে করেন এ ডিসি পরিচালিত প্রতিষ্ঠানটি জাতীয়করণ হলে জেলার মেধাবী ছাত্র-ছাত্রীদের স্বল্প খরচে পড়ালেখা করার সুযোগ পাবে এবং মানসম্পন্ন শিক্ষার সুযোগ তৈরি হবে। তাই অত্র প্রতিষ্ঠানটি দ্রুত জাতীয়করণ অতীব জরুরী।

আরও পড়ুন

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস