ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

জ্বালানী সংকট নিয়ে পোষ্ট দেওয়ায় ভোলায় মহিলা জামায়াত কর্মী আটক

প্রতিবেদক
News Desk
৭ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ

Link Copied!

ভোলা প্রতিনিধি :

দেশে জ্বালানী সংকট নিয়ে পোষ্ট দেওয়ায় ভোলায় মহিলা জামায়াতের এক কর্মীকে আটক করা হয়।
আটককৃত কর্মীর নাম বিবি সওদা।

জানা যায়, বিবি সওদা তার ফেসবুক আইডি থেকে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেন। তারই ধারাবাহিতায় ৩ এপ্রিল দেশে জ্বালানী সংকট নিয়ে তার নিজের আইডি থেকে একটা পোষ্ট দেন।


এই পোস্টের সুত্র ধরেই তার বিরুদ্ধে সাইবার অ্যাক্টে মামলা করে বাসা থেকে এ নারী কর্মীকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেন। জানা যায় তার একটা প্রতিবন্ধী শিশু রয়েছে যার বয়স এখন মাত্র ৩ বছর।

এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দলটির নেতাকর্মীরা।

৬ এপ্রিল সন্ধ্যায় ভোলা জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।

গ্রেপ্তারকৃত ওই নারী কর্মীর নাম বিবি সাওদা (৩৭)। তিনি ভোলা পৌরসভার জামায়াতে ইসলামীর মহিলা কর্মী বলে জানা গেছে। এ ঘটনায় অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

গত রবিবার (৫ এপ্রিল) গভীর রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের জমজম টাওয়ারে নিজ বাসা থেকে বিবি সাওদাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। কোনো ধরনের সুনির্দিষ্ট দালিলিক প্রমাণ ছাড়াই তাকে আটক করা হয়েছে বলে দাবী পরিবার ও তার দলের।

আরও পড়ুন

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস