ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

৫৮ দিনের নিষেধাজ্ঞা: বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ, জাটকা রক্ষায় কঠোর নজরদারি

প্রতিবেদক
News Desk
৭ এপ্রিল ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত টানা ৫৮ দিনের জন্য সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা টাস্কফোর্স কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
এদিকে ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’ প্রতিপাদ্যে ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত পালিত হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে নিষিদ্ধকালীন কর্মপরিকল্পনা নির্ধারণে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুদ থেকে বিরত থাকতে সবাইকে সচেতন করা অত্যন্ত জরুরি। সংরক্ষণ সপ্তাহ চলাকালীন সাগর থেকে শুরু করে বাজার পর্যন্ত নজরদারি জোরদার করা হবে।
তিনি আরও জানান, প্রজনন মৌসুমে জাটকা ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।
সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল এবং কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্য বাজারের ব্যবস্থাপক আশীষ কুমার বৈদ্য।
এসময় কোস্টগার্ড, নৌবাহিনী, র‍্যাবের কর্মকর্তা এবং মৎস্য সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সামুদ্রিক সম্পদ রক্ষায় এই নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুন

দেশকে রক্ষা করতে সাহসী ইরানিরা জীবন উৎসর্গ করতে প্রস্তুত: পেজেশকিয়ান

ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জে গণসমাবেশ

হাওর বাঁচাও আন্দোলন এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জ্বালানী সংকট নিয়ে পোষ্ট দেওয়ায় ভোলায় মহিলা জামায়াত কর্মী আটক

চকরিয়ায় চিংড়ি ঘেরকেন্দ্রিক অপরাধ দমনে বিশেষ অভিযান, সন্ত্রাসী গ্রেফতার

৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে ইরানকে উড়িয়ে দেওয়ার’ হুমকি দিলো ট্রাম্প

ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননে যোগাযোগ বিচ্ছিন্ন

নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

ফুড কোর্ট নিয়ন্ত্রণে নিতে জবিতে সাংবাদিক সংগঠনে হস্তক্ষেপের অভিযোগ কথিত ছাত্রদল নেতার বিরুদ্ধে

পুলিশের পোশাকে সন্ত্রাস? এসআই খোরশেদের বিরুদ্ধে নারী হেনস্তা ও দখলচেষ্টার অভিযোগ