ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

মাতামুহুরীর চরে তামাক ছেড়ে বাদামে ঝুঁকছেন চাষিরা, প্রতি একরে লাভ ৭২ হাজার টাকা

প্রতিবেদক
News Desk
৭ এপ্রিল ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ

Link Copied!

তানবীরুল ইসলাম
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীর চরজুড়ে দ্রুত বাড়ছে বাদাম চাষ। একসময় যেখানে তামাকের একচ্ছত্র দখল ছিল, সেখানে এখন শীতকালীন সবজি ও মৌসুমি ফসলের পাশাপাশি বিস্তৃত আকারে চাষ হচ্ছে বাদাম। ভালো ফলন ও লাভজনক হওয়ায় কৃষকদের আগ্রহও বাড়ছে দিন দিন।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চকরিয়ায় মোট ৪৬২ একর জমিতে বাদামের আবাদ হয়েছে। এর আগের দুই অর্থবছরে এই পরিমাণ ছিল যথাক্রমে ৪৫০ ও ৪২৫ একর। এর মধ্যে প্রায় ৩৫০ একর জমি রয়েছে মাতামুহুরী নদীর চর এলাকায়।
হাজিয়ানার চর, বাটাখালী, আমাইন্ন্যার চর, ঘাইট্টার চর, মাঝের ফাঁড়ি, প্রপার কাকারা, মিনিবাজার ও সুরাজপুর চরসহ বিস্তীর্ণ এলাকায় এখন বাদামের সবুজ সমারোহ চোখে পড়ে। কৃষকেরা জানান, তুলনামূলক কম খরচে চাষ করা যায় এবং প্রতি একরে গড়ে প্রায় ৭২ হাজার টাকা পর্যন্ত লাভ হচ্ছে, যা তাদের এই ফসলের প্রতি আরও আকৃষ্ট করছে।
কৃষি বিভাগ বলছে, তামাক চাষ থেকে সরে এসে বিকল্প লাভজনক ফসল হিসেবে বাদাম চাষ সম্প্রসারণে তারা কৃষকদের পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছে। ফলে পরিবেশবান্ধব চাষাবাদ যেমন বাড়ছে, তেমনি কৃষকের আয়ও বাড়ছে উল্লেখযোগ্য হারে।

আরও পড়ুন

দেশকে রক্ষা করতে সাহসী ইরানিরা জীবন উৎসর্গ করতে প্রস্তুত: পেজেশকিয়ান

ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জে গণসমাবেশ

হাওর বাঁচাও আন্দোলন এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জ্বালানী সংকট নিয়ে পোষ্ট দেওয়ায় ভোলায় মহিলা জামায়াত কর্মী আটক

চকরিয়ায় চিংড়ি ঘেরকেন্দ্রিক অপরাধ দমনে বিশেষ অভিযান, সন্ত্রাসী গ্রেফতার

৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে ইরানকে উড়িয়ে দেওয়ার’ হুমকি দিলো ট্রাম্প

ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননে যোগাযোগ বিচ্ছিন্ন

নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

ফুড কোর্ট নিয়ন্ত্রণে নিতে জবিতে সাংবাদিক সংগঠনে হস্তক্ষেপের অভিযোগ কথিত ছাত্রদল নেতার বিরুদ্ধে

পুলিশের পোশাকে সন্ত্রাস? এসআই খোরশেদের বিরুদ্ধে নারী হেনস্তা ও দখলচেষ্টার অভিযোগ