ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা

প্রতিবেদক
News Desk
৭ এপ্রিল ২০২৬, ৬:০২ অপরাহ্ণ

Link Copied!

​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ

জামালপুরের ইসলামপুরে সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে মাদক,জুয়া ও গরু চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার(৭এপ্রিল) বিকালে সাপধরী ইউনিয়নে মুক্তির বাজারে শান্তিপ্রিয় সচেতন জনতার উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী, সাপধরী প্যানেল চেয়ারম্যান শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজ মন্ডল, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে গরুচুরি সহ মাদক ও জুয়া আশঙ্কাজনকভাবে বেড়েছে। তন্মধ্যে গরু চুরির ঘটনায় প্রান্তিক কৃষকরা চরম ভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সাপধরী ইউনিয়নের দূর্গম চরাঞ্চলের চুরি, মাদক ও জুয়া প্রতিরোধে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় সুধী জনতা ঐক্যবদ্ধ। সম্প্রতি সাপধরীর কাশারী ডোবা এলাকা থেকে চুরি হওয়া গরুসহ কাশারীডোবা গ্রামের বাসিন্দা চিহ্নিত চোর সুরুজ সেক ও কোরবান আলী ধরা পড়ে পার্শবর্তী সারিয়াকান্দি উপজেলার মানিকদার এলাকায়। চোরদের মুখে বক্তব্য বলেন আমির হোসেনও  তাদের সঙ্গে ছিলেন।

পরবর্তীতে স্থানীয় জনতা গরুসহ চোর দ্বয়কে সাপধরী ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের কাছে হস্তান্তর করলে সাপধরীর শতশত শান্তিপ্রিয় জনতার উপস্থিতিতে সামাজিকভাবে ন্যায় বিচার নিশ্চিত করে চোরকে ছেড়ে দেয় এবং গরুর মালিকের কাছে গরু হস্তান্তর করেন।

এঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে চোরদেরকে প্রকৃত ঘটনা আড়াল করতে সম্প্রতি কাশারী ডোবা গ্রামের চিহ্নিত চোরের দালাল মজিবর রহমান তার ছেলেসহ চিহ্নিত চোর কোরবান আলী জামালপুর শহরে গিয়ে কতিপয় সাংবাদিকের কাছে গিয়ে বিভ্রান্তিমূলক প্রতিবাদ সভা করে।

এতে সাপধরী ইউপি চেয়ারম্যান,প্যানেল চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় সুধী জনতার সামাজিক ভাবমুর্তি দারুন ভাবে ক্ষন্ন হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় জনতা প্রতিবাদ সভা করেছে। সভায় তারা দুর্গম চরাঞ্চলে চুরি সহ নানা অপকর্ম রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস