ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

দেশকে রক্ষা করতে সাহসী ইরানিরা জীবন উৎসর্গ করতে প্রস্তুত: পেজেশকিয়ান

প্রতিবেদক
News Desk
৭ এপ্রিল ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ

Link Copied!

অনলাইন ডেস্ক :

এখন পর্যন্ত ‘১ কোটি ৪০ লাখেরও বেশি সাহসী ইরানি’ দেশকে রক্ষা করার জন্য নিজেদের ‘জীবন উৎসর্গ করার প্রস্তুতি’ ঘোষণা করেছেন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘আমিও ইরানের জন্য আমার জীবন উৎসর্গ করেছি, আমি আছি এবং ভবিষ্যতেও থাকব।’
 
যুদ্ধ শুরু হওয়ার পর ২৪ ফেব্রুয়ারি থেকে ইসরাইল একাধিক ‘হাই-প্রোফাইল হত্যাকাণ্ড’ চালিয়েছে, যার মধ্যে সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সচিব আলি লারিজানির হত্যাকাণ্ড রয়েছে।
 
এ পর্যন্ত ইরানে অন্তত ২ হাজার ৭৬ জন নিহত এবং ২৬ হাজার ৫০০ জন আহত হয়েছেন। 
 
এদিকে, যুদ্ধ শুরুর পর ইরানের ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
 
মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানায়।
 
পোস্টে সেন্টকম দাবি করে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানের ১৫৫টির বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস