ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

পুলিশের পোশাকে সন্ত্রাস? এসআই খোরশেদের বিরুদ্ধে নারী হেনস্তা ও দখলচেষ্টার অভিযোগ

প্রতিবেদক
News Desk
৫ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) খোরশেদ আলমের বিরুদ্ধে নারী হেনস্তা, চাঁদাবাজি ও বসতভিটা দখলচেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগকারী রোজিনা আক্তার (২৬), স্বামী মোঃ নাছির উদ্দিন, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম এলাকার বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাদের পরিবার দীর্ঘ ৬০-৭০ বছর ধরে বনবিভাগের অনুমতিক্রমে পৈত্রিকভাবে বসতভিটায় বসবাস করে আসছে। কিন্তু সম্প্রতি স্থানীয় কয়েকজন দখলবাজের সঙ্গে যোগসাজশ করে এসআই খোরশেদ আলম ওই জায়গা দখলের চেষ্টা চালাচ্ছেন।
লিখিত অভিযোগে বলা হয়, এসআই খোরশেদ ও তার সহযোগীরা রোজিনা আক্তারের পরিবারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়া হয়। এমনকি অস্ত্র ও ডাকাতি মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, গত ২৯ মার্চ বিকেল আনুমানিক ৫টার দিকে এসআই খোরশেদের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে পুনরায় চাঁদা দাবি করে। এ সময় প্রতিবাদ করলে তাকে লাঠি দিয়ে মারধর করা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
অভিযোগ দায়েরের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে জানায় পরিবারটি। তাদের দাবি, এখন উল্টো তাদের বিরুদ্ধেই ‘অস্ত্র উদ্ধার’ দেখিয়ে মিথ্যা মামলা দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
রোজিনা আক্তার বলেন, “আমরা আইনের আশ্রয় নেওয়ার পর থেকেই এসআই খোরশেদ আরও বেপরোয়া হয়ে উঠেছেন। তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিচ্ছেন। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”
স্থানীয়দের একাংশের অভিযোগ, সাম্প্রতিক একটি ‘অস্ত্র উদ্ধার’ অভিযানকে ঘিরে সন্দেহ তৈরি হয়েছে। তারা দাবি করেন, এটি পরিকল্পিতভাবে ভুক্তভোগী পরিবারকে ফাঁসানোর কৌশল হতে পারে।
একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী পরিবারটি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। তারা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
এ বিষয়ে অভিযুক্ত এসআই খোরশেদ আলমের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন
শত্রু চিনলে জীবন জয়

শত্রু চিনলে জীবন জয়

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর আবুধাবির পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন

দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

খুরুশকুলে বেপরোয়া হয়ে উঠেছে শীর্ষ সন্ত্রাসী জিয়াবুল, সেলিম, রুবেল গ্যাং, অনিরাপদ হয়ে উঠেছে খুরুশকুল।

সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন ‎

বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

বিজয় সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ইতালী প্রবাসী শামীমকে সংবর্ধনা প্রদান

বিজয় পরিবারের পক্ষ থেকে মরহুম আক্তার হোসেনের মেয়ে আদিবাকে ২টি গরু ও নগদ অর্থ উপহার ‎

সন্ধ্যা ৬টায় বন্ধ হবে দোকান ও শপিং মল

চকরিয়ায় চিংড়ি ঘের কেন্দ্রিক অপরাধ দমনে বিশেষ অভিযান, ৫ জন গ্রেফতার

সোস্যাল মিডিয়ায় অপপ্রচারে কক্সবাজারে সমন্বয়ক আলমগীরকে যুবদল নেতার লিগ্যাল নোটিশ