ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জে গণসমাবেশ

প্রতিবেদক
News Desk
৭ এপ্রিল ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ

Link Copied!



‎স্টাফ রিপোর্টারঃ
‎ 
‎হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার পাগলা বাজারে এ কর্মসূচির আয়োজন করে হাওর ও নদী রক্ষা আন্দোলন, শান্তিগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি।

‎কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে উপজেলা আহ্বায়ক মোহাম্মদ ইমদাদ হোসেন এর সভাপতিত্ব ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সদস্য সচিব আহমেদ উসমান।

‎সমাবেশে বক্তব্য রাখেন দেখার হাওরের কৃষক আসাব আলী, মো. গৌছ উদ্দিন, আসলাম উদ্দিন, জয়নাল আবেদীন ও আজির উদ্দিন। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মোঃ রাজু আহমেদ ও সহ- সভাপতি ওবায়দুল মুন্সী।

‎আরও বক্তব্য রাখেন উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম রেদুয়ান, সদস্য খসরু মিয়া, ইমরানুল হাসান, লায়েক আহমদ, জয়কলস ইউনিয়ন কমিটির আহ্বায়ক রুয়েল আহমদ, সমাজকর্মী কিবরিয়া, আজাদ আহমদ, মনসুর উদ্দিন, রুহুল মিয়া ও আতিকুর রহমান রাহিমসহ অনেক।

‎বক্তারা অভিযোগ করেন, দেখার হাওরে অকাল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বহু কৃষকের বোরো ধান তলিয়ে গেছে, ফলে তাদের স্বপ্ন ও জীবিকা হুমকির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি উপজেলার খাল-নদী খনন কার্যক্রম দ্রুত শুরু করার আহ্বান জানান।

‎সমাবেশে বক্তারা আরও বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন থেকে শুরু করে কাজের বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ ও অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে তারা উল্লেখ করেন।

‎তারা জানান, বিভিন্ন পিআইসি পরিদর্শনের মাধ্যমে অনিয়মের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখনো দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

‎বক্তারা আরও অভিযোগ করেন, অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণের কারণে সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর বোরো আবাদি জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে কৃষকরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

‎সমাবেশ থেকে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে টেকসই ও পরিকল্পিতভাবে হাওর রক্ষা বাঁধ নির্মাণের আহ্বান জানান বক্তারা।

আরও পড়ুন

নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

ফুড কোর্ট নিয়ন্ত্রণে নিতে জবিতে সাংবাদিক সংগঠনে হস্তক্ষেপের অভিযোগ কথিত ছাত্রদল নেতার বিরুদ্ধে

পুলিশের পোশাকে সন্ত্রাস? এসআই খোরশেদের বিরুদ্ধে নারী হেনস্তা ও দখলচেষ্টার অভিযোগ

কক্সবাজার সদর থানা পুলিশ কর্তৃক নকল বিদেশি মদ প্রস্তুতকারক, নকল বিদেশী মদ তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ নকল বিদেশী মদ উদ্ধার

মানবিক শওকত হোসেনের উদ্যোগে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনে যুক্ত হলো নতুন অ্যাম্বুলেন্স

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা

কক্সবাজারের সীমান্ত বাণিজ্যে বড় ক্ষতি: টেকনাফ স্থলবন্দর ও শাহপরীর দ্বীপ করিডোর বন্ধের প্রভাব

শত্রু চিনলে জীবন জয়

শত্রু চিনলে জীবন জয়

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর আবুধাবির পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন

দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

খুরুশকুলে বেপরোয়া হয়ে উঠেছে শীর্ষ সন্ত্রাসী জিয়াবুল, সেলিম, রুবেল গ্যাং, অনিরাপদ হয়ে উঠেছে খুরুশকুল।