ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

হাওর বাঁচাও আন্দোলন এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রতিবেদক
News Desk
৭ এপ্রিল ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ

Link Copied!



‎স্টাফ রিপোর্টারঃ

‎সুনামগঞ্জে “হাওর বাঁচাও আন্দোলন” এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম, দূর্নীতি ও অতিবৃষ্টির কারণে হাওরে ফসলি জমিতে সৃষ্ঠ জলাবদ্ধতা নিরসন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় শহরের দৈনিক সুনামকন্ঠ কার্যালয়ে “হাওর বাঁচাও আন্দোলন” সুনামগঞ্জ জেলা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

‎আলোচনা সভায় হাওর বাঁচাও আন্দোলন
‎কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুখেন্দু সেন এর সভাপতিত্বে এবং জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুরঞ্জিত গুপ্ত রঞ্জু এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক,দৈনিক সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, মুরশেদ আলম,আনোয়ারুল হক,মোঃ শওকত আলী, সাংবাদিক শামস শামীম ও  সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

‎আরও বক্তব্য রাখেন জেলা কমিটির অর্থ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন, প্রভাষক দুলাল মিয়া, মানব চৌধুরী, মোঃ নুর হোসেন, মোঃ আলীনুর, হাবিবুল্লাহ আছকির তালুকদার,
‎জালাল উদ্দিন নাসিম, অরুন চন্দ্র দেব, ইসমাইল মিয়া, আদিল আরমান, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ আবু সঈদ ও সদস্য মোঃ আব্দুস সহিদ সহ প্রমুখ।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, হাওরের অক্ষত বাঁধে লুটপাট, দুর্নীতি,অপ্রয়োজনীয় বাঁধ গ্রহণ এবং বাঁধে দ্বিগুণ বরাদ্দ দেওয়ার প্রতিবাদে আগামী ১২ এপ্রিল রবিবার সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট মোড়ে প্রতিবাদ সমাবেশ, মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান ও আইনী প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি বিষয়ে আলোচনা হয়। আগামী ১২ এপ্রিল প্রতিবাদ সমাবেশকে সফল করতে ৭ সদস্য বিশিষ্ট একটি উপ কমিটি গঠন করা হয়।
‎পরে নেতৃবৃন্দরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মাধ্যমে সংগঠনের নতুন বছরের সূচনা করেন।

আরও পড়ুন

নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

ফুড কোর্ট নিয়ন্ত্রণে নিতে জবিতে সাংবাদিক সংগঠনে হস্তক্ষেপের অভিযোগ কথিত ছাত্রদল নেতার বিরুদ্ধে

পুলিশের পোশাকে সন্ত্রাস? এসআই খোরশেদের বিরুদ্ধে নারী হেনস্তা ও দখলচেষ্টার অভিযোগ

কক্সবাজার সদর থানা পুলিশ কর্তৃক নকল বিদেশি মদ প্রস্তুতকারক, নকল বিদেশী মদ তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ নকল বিদেশী মদ উদ্ধার

মানবিক শওকত হোসেনের উদ্যোগে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনে যুক্ত হলো নতুন অ্যাম্বুলেন্স

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা

কক্সবাজারের সীমান্ত বাণিজ্যে বড় ক্ষতি: টেকনাফ স্থলবন্দর ও শাহপরীর দ্বীপ করিডোর বন্ধের প্রভাব

শত্রু চিনলে জীবন জয়

শত্রু চিনলে জীবন জয়

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর আবুধাবির পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন

দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

খুরুশকুলে বেপরোয়া হয়ে উঠেছে শীর্ষ সন্ত্রাসী জিয়াবুল, সেলিম, রুবেল গ্যাং, অনিরাপদ হয়ে উঠেছে খুরুশকুল।