মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ
”মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্যে সুনামগঞ্জ জেলার বৃহৎ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিজয় সমাজ কল্যাণ সংস্থা সুনামগঞ্জ এর উদ্যোগে প্রতিষ্ঠাকালীন সাংস্কৃতিক সম্পাদক ইতালী প্রবাসী নাইম আহমদ শামীম এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে সুনামগঞ্জ শহরের ষোলঘরস্হ কুটুমবাড়ি রেস্টুরেন্টে বিজয় সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আহমদ আকিক এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শিপন মিয়ার সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি নাইম আহমেদ শামীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি হারুনুর রশীদ, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি মোঃ ফরিদ আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সংগঠনের সহ সভাপতি হাফেজ ফেদাউর রহমান,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ,নির্বাহী সদস্য মোঃ জিলাল উদ্দিন, মোঃ শফিউল মৌলা রাজু ও বৈদেশিক পৃষ্ঠপোষক জার্মান প্রবাসী মিজানুর রহমান মিজান।
আরো বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি রিংকু চন্দ্র শীল, সাবেক সভাপতি সাব্বির আহমদ, সহ-সভাপতি এহসানুল হক এহসান, সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম, সাংগঠনিক সম্পাদক একরামুল হক সেলিম, সুয়েব মিয়া, উপ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম তুহিন ও মাস্টার কামরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আল আমিন, তুহিন আহমদ সহ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।