ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চকরিয়ার বমু বিলছড়িতে তেল ‘মজুদ’ করে পাম্প বন্ধ! মাতামুহুরি ফিলিং স্টেশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

প্রতিবেদক
নিউজ ভিশন
২৭ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম সুমনঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার ছিটমহলখ্যাত বমু বিলছড়ি ইউনিয়নের মাতামুহুরি ফিলিং স্টেশনকে ঘিরে উঠেছে তেল মজুদ ও ভোক্তা প্রতারণার গুরুতর অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনটিতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও তা বিক্রি না করে পাম্প বন্ধ রাখা হচ্ছে। দূরবর্তী এলাকা হওয়ায় প্রশাসনের নিয়মিত তদারকির অভাবকে কাজে লাগিয়ে চলমান তেলের সংকটকে পুঁজি করে এই অনিয়ম চলছে বলে অভিযোগ এলাকাবাসীর।
এদিকে, পাম্প চালু থাকলেও ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এক লিটার তেলের মূল্য নেওয়া হলেও সরবরাহ করা হচ্ছে প্রায় ৮০০ মিলিলিটার। ফলে প্রতিনিয়ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ।
ভুক্তভোগীরা জানান, জরুরি প্রয়োজনেও তেল না পেয়ে তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এতে স্থানীয় পরিবহন ব্যবস্থা ও দৈনন্দিন জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ছে।
এ ঘটনায় দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। সচেতন মহলের মতে, কঠোর নজরদারি নিশ্চিত করা হলে এ ধরনের অনিয়ম বন্ধ হবে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষিত হবে।

আরও পড়ুন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চকরিয়া প্রেসক্লাবের আলোচনা সভা

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাসের ধাক্কায় প্রাণ গেল ২ পর্যটকের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

প্রাক্তন শিউবিয়ান ক্রিকেট কার্নিভাল ২০২৬ এর চ্যাম্পিয়ন টাইটান ফিফটিন

স্বাধীনতার চেতনায় উজ্জীবিত কুবি শিক্ষার্থীরা

শান্তিগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে শহীদ তালেব ও কৃপেন্দ্র দাস’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন ‎

ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের অপহরণ: অস্ত্রের মুখে দুই রাবার শ্রমিককে তুলে নিল ডাকাত দল

ঢাকা কলেজস্থ ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের রি-ইউনিয়ন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কক্সবাজারে নাহিদ ইসলামকে ঘিরে রাজনৈতিক তৎপরতা, জামায়াতের ফুলেল সংবর্ধনা

জুলাই আন্দোলনের শহিদ-আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর

ইসরায়েলে অপ্রতিরোধ্য ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলো আইআরজিসি

হাড়িয়াবাড়ী দারুল উলুম মাদরাসার রজত জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত