ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

প্রাক্তন শিউবিয়ান ক্রিকেট কার্নিভাল ২০২৬ এর চ্যাম্পিয়ন টাইটান ফিফটিন

প্রতিবেদক
নিউজ ভিশন
২৫ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ

Link Copied!

হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টার
কক্সবাজারের পেকুয়া উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ব্যাচ ভিত্তিক শিউবিয়ান কার্নিভাল ক্রিকেট টুর্নামেন্টে ২০২৬ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে উক্ত ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন টাইটান ফিফটিন।
বুধবার (২৫ মার্চ) বিকাল ৩ টার সময় শিলখালী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টসে জিতে ডাইনামিক ২৪ ব্যাট করার সিদ্ধান্ত নেন এবং নিদিষ্ট ১০ ওভারে ৬উইকেট হারিয়ে ১০৪ রানে টার্গেট দেন। ফিফটিন টাইটান ১০৪ রানে লক্ষ্যে বেটিং নেমে ৯.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই মেগা ফাইনালে ৮বলে ১৯ রান ও ৩ ওভারে ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হলে ফিফটিন টাইটান এর শফি উল্লাহ।ফিফটিন টাইটান এর একাদশ ছিলেন,এরফান,তারেক,শফিউল্লাহ, হুমায়ুন কবির, রাসেল,এরফান ছিদ্দিকী,মোহাম্মদ এরফান,আযাদ ও কায়সার বাবু।
উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালেক,সাবেক সহকারী শিক্ষক মোজাম্মেল হক ও জাহেদ উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠা প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, মাথার গাম পায়ে পেলে ও রক্ত দিয়ে এই মাঠ তৈরি করেছি,এই মাঠের পবিত্রতা রক্ষা করবে।দুইদলের খেলোয়াড়রা মিলেমিশে সুন্দর একটা ম্যাচ উপহার দিবে। গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ক্রিকেটে আমরা জাতীয় পর্যায়ে এখন তৃতীয় স্থানের গৌরব অর্জন করেছে আমাদের ছেলেরা।আমার চাওয়া প্রতিবছর এই রকম টুর্নামেন্ট আয়োজন করে সবাই বিদ্যালয়ের আঙ্গিনায় আসবে,আমি খুশি হয়েছি।
চ্যাম্পিয়ন টিম ফিফটিন টাইটান এর অধিনায়ক এরফান বলেন আমরা সবাই ভালো করেছি তাই এই স্বপ্নের ফাইনালে চ্যাম্পিয়ন হতে পেরেছি আমি আমার দলের সকল খেলোয়াড় এর প্রতি চীর কৃতজ্ঞ, সবাই তাদের সেরাটা দিয়েছেন।

আরও পড়ুন

জুলাই আন্দোলনের শহিদ-আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর

ইসরায়েলে অপ্রতিরোধ্য ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলো আইআরজিসি

হাড়িয়াবাড়ী দারুল উলুম মাদরাসার রজত জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শরণখোলায় কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

নাগরপুরে জ্বালানি সংকট, বিক্রিতে কড়াকড়ি

ডিজিএম কারিগরি আজিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ—‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি সংশ্লিষ্ট দপ্তরের

চকরিয়ায় দিনেদুপুরে যুবককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

নাগরপুরে সলিমাবাদ নবজাগরণ সমিতির ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল

যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

সুনামগঞ্জে শান্তি ও সম্প্রীতির মিলনমেলা ‎

বন্ধ ক্যাম্পাসে ক্ষুদার্ত প্রাণীদের পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত