ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কক্সবাজারে নাহিদ ইসলামকে ঘিরে রাজনৈতিক তৎপরতা, জামায়াতের ফুলেল সংবর্ধনা

প্রতিবেদক
নিউজ ভিশন
২৪ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার
কক্সবাজার সফরে এসে বিরোধী দলীয় চীফ হুইপ ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামকে ঘিরে জেলায় রাজনৈতিক তৎপরতা লক্ষ করা গেছে। ২৪ মার্চ তার আগমনকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা-উদ্দীপনা তৈরি হয়। এ সময় কক্সবাজার জেলা ও শহর জামায়াতের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
সফরের অংশ হিসেবে কক্সবাজারে পৌঁছালে স্থানীয় জামায়াত নেতারা নাহিদ ইসলামকে স্বাগত জানান এবং ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত নেতাদের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জনসম্পৃক্ত বিভিন্ন ইস্যু নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় হয় বলে জানা গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুখ, জেলা মজলিশে শুরা সদস্য শহীদুল আলম বাহাদুর, রামু উপজেলা সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জিএএম আশেক উল্লাহ এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার উদ্দীন হেলালী।
এছাড়াও এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক সুজা উদ্দিন, জেলা আহ্বায়ক প্রফেসর আখতার আলম, সদস্য সচিব ওমর ফারুকসহ অন্যান্য নেতাকর্মীরা।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সমন্বয়ের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে।

আরও পড়ুন

শরণখোলায় কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

নাগরপুরে জ্বালানি সংকট, বিক্রিতে কড়াকড়ি

ডিজিএম কারিগরি আজিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ—‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি সংশ্লিষ্ট দপ্তরের

চকরিয়ায় দিনেদুপুরে যুবককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

নাগরপুরে সলিমাবাদ নবজাগরণ সমিতির ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল

যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

সুনামগঞ্জে শান্তি ও সম্প্রীতির মিলনমেলা ‎

বন্ধ ক্যাম্পাসে ক্ষুদার্ত প্রাণীদের পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

রুখসানা কে রাজ’র কবিতা : বিচ্ছেদ বিষাদ

ঈদের নামাজের ইমামতি করলেন স্থানীয় এমপি

সামাজিক সংগঠন বিজয় সমাজকল্যাণ সংস্থার দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন ‎