ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

হাড়িয়াবাড়ী দারুল উলুম মাদরাসার রজত জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ভিশন
২৪ মার্চ ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ

Link Copied!

মো: বেলাল হোসেন পাটোয়ারী :

জামালপুরের ইসলামপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাড়িয়াবাড়ী দারুল উলুম মাদরাসার রজত জয়ন্তী উদযাপন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
২৩ মার্চ (সোমবার) মাদরাসা মিলনায়তনে বর্ণিল সাজে সজ্জিত হয় অনুষ্ঠানের মূল স্টেজ। এতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। হাফেজ মাওলানা মুফতি জামিল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মাহফুজুল হক হান্নান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব এবিএম আবু হাশেম। তিনি মাদরাসার ২৫ বছরের পথচলার বিভিন্ন দিক তুলে ধরে প্রতিষ্ঠানের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শিক্ষাদানই নয়, নৈতিক ও আদর্শিক মানুষ গড়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাড়িয়াবাড়ী দারুল উলুম মাদরাসা দীর্ঘদিন ধরে এ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ করেন এবং মাদরাসার উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া ঈদ পুনর্মিলনী উপলক্ষে অংশগ্রহণকারীদের মাঝে এক আনন্দঘন মিলনমেলার সৃষ্টি হয়।
দিনব্যাপী এই আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং দোয়া মাহফিল।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

আরও পড়ুন

নাগরপুরে সলিমাবাদ নবজাগরণ সমিতির ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল

যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

সুনামগঞ্জে শান্তি ও সম্প্রীতির মিলনমেলা ‎

বন্ধ ক্যাম্পাসে ক্ষুদার্ত প্রাণীদের পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

রুখসানা কে রাজ’র কবিতা : বিচ্ছেদ বিষাদ

ঈদের নামাজের ইমামতি করলেন স্থানীয় এমপি

সামাজিক সংগঠন বিজয় সমাজকল্যাণ সংস্থার দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন ‎

ঈদের আনন্দে ঘরে ফেরার গল্প : কুবি শিক্ষার্থীদের অনুভূতি

ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে ১৫০টি অসহায় পরিবারের মধ্যে ইদ সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে সাবেক ইউপি সদস্য নুর মিয়া আর নেই, দাফন সম্পন্ন ‎

শান্তিগঞ্জে এড. আজাদ বখত এন্ড ফরিদ বখত গণপাঠাগার এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ ‎