ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. সর্বশেষ

বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের শিক্ষক সম্মাননা ও ইফতার মাহফিল

প্রতিবেদক
News Desk
১৩ মার্চ ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ

Link Copied!

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও মেহেদী হাসান ফারুক বলেছেন, একটি প্রতিষ্ঠানের সফলতায় শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে সবার অবদান থাকে। সবার সম্মিলিত প্রচেষ্টায় পারে একটি প্রতিষ্ঠানকে সফলতার উচ্চ শিখরে আরোহণ করাতে। জুনিয়র বৃত্তি পরীক্ষায় পুরো উপজেলায় প্রথম হয়ে পাইলট স্কুল যে চমক দেখিয়েছে সেটি যেন এসএসসি পরীক্ষায়ও অব্যাহত থাকে। আর পাইলট স্কুলের ধারাবাহিক সফলতা ধরে রাখতে প্রাক্তন শিক্ষার্থীদেরকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

আজ শুক্রবার (১৩ মার্চ) গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে আয়োজিত শিক্ষক সম্মাননা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে পরিষদের আহ্বায়ক এস এম মনজুর আলম মাস্টারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ হাছান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, পরিষদের উপদেষ্টা এস এম আফজর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আনোয়ার হোছাইন চৌধুরী।

এতে আরো বক্তব্য রাখেন পরিষদের সদস্য প্রধান শিক্ষক নজির আহমদ, শিক্ষক সেলিম মাহমুদ, প্রদুল দে, এস এম নাজিম উদ্দীন টিপু, মো. ফারুক ইসলাম, লিটন শীল, মোহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ আবু জাহেদ, মো. ইউছুপ নবী প্রমুখ।

অনুষ্ঠানে জুনিয়র বৃত্তি পরীক্ষায় বোয়ালখালী উপজেলায় প্রথম স্থান অর্জন করায় গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন ইউএনও মেহেদী হাসান ফারুকসহ অতিথিবৃন্দ।

আরও পড়ুন

ইসলামপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কক্সবাজারে ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

শান্তিগঞ্জে ত্রি-মূখী সংকটে দিশেহারা কৃষক, ‎জলাবদ্ধতায় নিমজ্জিত সোনালী ফসল ‎

ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ : যে স্মৃতি আজো কাঁদায়!!

অতিবৃষ্টিতে দেয়াল ধস, কর্ণফুলীতে প্রাণ গেল এক নারীর

জবির আন্তঃবিভাগ সেমিফাইনালিস্টকে ছাত্রদল নেতা শাহরিয়ারের ব্যাট উপহার

বিআইএম এলুমনাই সোসাইটি ও প্যান সলিউশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামপুরে সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক

চকরিয়া ও জাঙ্গালিয়ায় তিন সড়ক দুর্ঘটনা প্রাণ গেল পাঁচজনের, আহত বেশ কয়েকজন

কুবিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা কার্যক্রমে সুবিধামতো সিদ্ধান্ত নেবে বিভাগগুলো

সিএমপি অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ এর মায়ের মৃত্যুতে শোক

বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভা আগামী ২ মে শনিবার