ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ঢাকা কলেজস্থ ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ভিশন
১১ মার্চ ২০২৬, ১:৫৫ পূর্বাহ্ণ

Link Copied!

মো: বেলাল হোসেন পাটোয়ারী :

ঢাকা কলেজস্থ ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে ফেনী জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে উপস্থিত শিক্ষার্থীরা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও একতার বার্তা তুলে ধরেন। অনুষ্ঠানে ফেনী জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং একে অপরের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।এতে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাএদলের সাবেক সভাপতি ও সংগঠনের বর্তমান প্রধান উপদেষ্টা,কাজী মাসুদ করিম,সাবেক সভাপতি আনোয়ার হোসেন টিপু,কলেজের সহকারী অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম,
ছাএদল কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম কাদ্রি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাএদলের যুগ্ম আহবায়ক এ এইচ মিঠু,ঢাকা কলেজ ছাএদলের যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন ইমন, উপদেষ্টা আবদুল কাইয়ুম রূপম,
আরিফ হাছান, রাশেদুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্রকল্যাণের বর্তমান সভাপতি সিদ্দিক মুন্না  বলেন, ঢাকা কলেজে অধ্যয়নরত ফেনী জেলার শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ নিয়মিত বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় ঢাকা কলেজে অধ্যয়নরত ফেনী জেলার অসংখ্য শিক্ষার্থী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয়।

আরও পড়ুন

ইসলামপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কক্সবাজারে ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

শান্তিগঞ্জে ত্রি-মূখী সংকটে দিশেহারা কৃষক, ‎জলাবদ্ধতায় নিমজ্জিত সোনালী ফসল ‎

ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ : যে স্মৃতি আজো কাঁদায়!!

অতিবৃষ্টিতে দেয়াল ধস, কর্ণফুলীতে প্রাণ গেল এক নারীর

জবির আন্তঃবিভাগ সেমিফাইনালিস্টকে ছাত্রদল নেতা শাহরিয়ারের ব্যাট উপহার

বিআইএম এলুমনাই সোসাইটি ও প্যান সলিউশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামপুরে সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক

চকরিয়া ও জাঙ্গালিয়ায় তিন সড়ক দুর্ঘটনা প্রাণ গেল পাঁচজনের, আহত বেশ কয়েকজন

কুবিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা কার্যক্রমে সুবিধামতো সিদ্ধান্ত নেবে বিভাগগুলো

সিএমপি অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ এর মায়ের মৃত্যুতে শোক

বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভা আগামী ২ মে শনিবার