কুবি প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বন্ধুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়। এতে সংগঠনটির সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বন্ধু’র উদ্যোগে সংগঠনের সকল সদস্য ও নবীন শিক্ষার্থীদের নিয়ে আমরা এই আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল এর আয়োজন করেছি। আমি মনে করি রমজানের এই পবিত্র সময়ে সবাই একসাথে বসে ইফতার করার এই আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ব, ভালোবাসা ও মানবিক বন্ধনকে আরও দৃঢ় করেছে।’
তিনি আরও বলেন, ‘এ আয়োজনে উপস্থিত থেকে প্রোগ্রামকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই বন্ধুর সম্মানিত মডারেটর সাইদুল আল আমিন স্যার, উপদেষ্টা ড. মো: আবুল হায়াৎ স্যার, এবং বন্ধুর প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক আবুল বাশার ভাইকে।’
সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘এসকল প্রোগ্রাম গুলো আমাদের ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বাড়ায়। তারই পরিপ্রেক্ষিতে প্রতিবছরের ন্যায় এ বছরও এই আয়োজন। বন্ধু’র উত্তরোত্তর সাফল্য হোক। সবাইকে ধন্যবাদ এ আয়োজনে সাড়া দেয়ার জন্য।’