ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ভিশন
৬ মার্চ ২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ

Link Copied!

কুবি প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বন্ধুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়। এতে সংগঠনটির সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বন্ধু’র উদ্যোগে সংগঠনের সকল সদস্য ও নবীন শিক্ষার্থীদের নিয়ে আমরা এই আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল এর আয়োজন করেছি। আমি মনে করি রমজানের এই পবিত্র সময়ে সবাই একসাথে বসে ইফতার করার এই আয়োজন  পারস্পরিক ভ্রাতৃত্ব, ভালোবাসা ও মানবিক বন্ধনকে আরও দৃঢ় করেছে।’

তিনি আরও বলেন, ‘এ আয়োজনে উপস্থিত থেকে প্রোগ্রামকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই বন্ধুর সম্মানিত মডারেটর সাইদুল আল আমিন স্যার, উপদেষ্টা ড. মো: আবুল হায়াৎ স্যার, এবং বন্ধুর প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক আবুল বাশার ভাইকে।’

সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘এসকল প্রোগ্রাম গুলো আমাদের ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বাড়ায়। তারই পরিপ্রেক্ষিতে প্রতিবছরের ন্যায় এ বছরও এই আয়োজন। বন্ধু’র উত্তরোত্তর সাফল্য হোক। সবাইকে ধন্যবাদ এ আয়োজনে সাড়া দেয়ার জন্য।’

আরও পড়ুন

ইসলামপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কক্সবাজারে ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

শান্তিগঞ্জে ত্রি-মূখী সংকটে দিশেহারা কৃষক, ‎জলাবদ্ধতায় নিমজ্জিত সোনালী ফসল ‎

ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ : যে স্মৃতি আজো কাঁদায়!!

অতিবৃষ্টিতে দেয়াল ধস, কর্ণফুলীতে প্রাণ গেল এক নারীর

জবির আন্তঃবিভাগ সেমিফাইনালিস্টকে ছাত্রদল নেতা শাহরিয়ারের ব্যাট উপহার

বিআইএম এলুমনাই সোসাইটি ও প্যান সলিউশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামপুরে সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক

চকরিয়া ও জাঙ্গালিয়ায় তিন সড়ক দুর্ঘটনা প্রাণ গেল পাঁচজনের, আহত বেশ কয়েকজন

কুবিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা কার্যক্রমে সুবিধামতো সিদ্ধান্ত নেবে বিভাগগুলো

সিএমপি অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ এর মায়ের মৃত্যুতে শোক

বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভা আগামী ২ মে শনিবার