ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ফেইক আইডির অপপ্রচার নিয়ে প্রতিবাদ, তদন্তের দাবি

প্রতিবেদক
নিউজ ভিশন
৫ মার্চ ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ

Link Copied!

ডেস্ক রিপোর্টঃ
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি ব্যবহার করে নিজের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এক ব্যক্তি। তিনি বলেন, পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে তাকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চলছে।
এক বিবৃতিতে তিনি জানান, কিছুদিন ধরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ফেইক আইডি থেকে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর পোস্ট করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। যারা ফেইক আইডির আড়ালে থেকে অপপ্রচার চালাচ্ছে, তারা কাপুরুষের মতো আড়াল থেকে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।”
তার দাবি, বিশ্বস্ত সূত্রে জানা গেছে—এসব ফেইক আইডির সঙ্গে তাদের ওয়ার্ডের জাফর মেম্বারের ছোট ছেলের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সত্য হলে তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, অপপ্রচার, মিথ্যা তথ্য ও চরিত্র হননের রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ঘটনায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
একই সাথে তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফেইক আইডির মিথ্যা পোস্টে বিভ্রান্ত না হয়ে যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করতে এবং এসব পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকতে।
তিনি আশা প্রকাশ করেন, সত্য ও ন্যায়ের পথেই শেষ পর্যন্ত জয় হবে।

আরও পড়ুন

ইসলামপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কক্সবাজারে ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

শান্তিগঞ্জে ত্রি-মূখী সংকটে দিশেহারা কৃষক, ‎জলাবদ্ধতায় নিমজ্জিত সোনালী ফসল ‎

ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ : যে স্মৃতি আজো কাঁদায়!!

অতিবৃষ্টিতে দেয়াল ধস, কর্ণফুলীতে প্রাণ গেল এক নারীর

জবির আন্তঃবিভাগ সেমিফাইনালিস্টকে ছাত্রদল নেতা শাহরিয়ারের ব্যাট উপহার

বিআইএম এলুমনাই সোসাইটি ও প্যান সলিউশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামপুরে সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক

চকরিয়া ও জাঙ্গালিয়ায় তিন সড়ক দুর্ঘটনা প্রাণ গেল পাঁচজনের, আহত বেশ কয়েকজন

কুবিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা কার্যক্রমে সুবিধামতো সিদ্ধান্ত নেবে বিভাগগুলো

সিএমপি অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ এর মায়ের মৃত্যুতে শোক

বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভা আগামী ২ মে শনিবার