ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ফজলুল আরাফাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

প্রতিবেদক
নিউজ ভিশন
৫ মার্চ ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ

Link Copied!

প্রেস বিজ্ঞপ্তিঃ

চকরিয়ায় ফজলুল আরাফাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ এহেছান চৌধুরীর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে এক অসহায় বৃদ্ধকে ঘর মেরামতের জন্য ৩০ হাজার টাকার টিন প্রদান করা হয়। এছাড়া চকরিয়া বায়তুশ শরফ নূরানী মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ১ লক্ষ টাকার পড়ার বেঞ্চ প্রদান করা হয়। একই সঙ্গে হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সকালে চকরিয়া পৌরসভার বিভিন্ন মসজিদ থেকে প্রায় ৬০ জন ইমাম ও মুয়াজ্জিন উপস্থিত থেকে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন।

এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ এহেছান চৌধুরী এক এতিম যুবককে কর্মসংস্থানের সুযোগ করে দিতে ১৫ হাজার টাকা মূল্যের একটি তিন চাকার গাড়ি কিনে দেন।

ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষিত সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ইসলামপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কক্সবাজারে ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

শান্তিগঞ্জে ত্রি-মূখী সংকটে দিশেহারা কৃষক, ‎জলাবদ্ধতায় নিমজ্জিত সোনালী ফসল ‎

ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ : যে স্মৃতি আজো কাঁদায়!!

অতিবৃষ্টিতে দেয়াল ধস, কর্ণফুলীতে প্রাণ গেল এক নারীর

জবির আন্তঃবিভাগ সেমিফাইনালিস্টকে ছাত্রদল নেতা শাহরিয়ারের ব্যাট উপহার

বিআইএম এলুমনাই সোসাইটি ও প্যান সলিউশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামপুরে সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক

চকরিয়া ও জাঙ্গালিয়ায় তিন সড়ক দুর্ঘটনা প্রাণ গেল পাঁচজনের, আহত বেশ কয়েকজন

কুবিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা কার্যক্রমে সুবিধামতো সিদ্ধান্ত নেবে বিভাগগুলো

সিএমপি অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ এর মায়ের মৃত্যুতে শোক

বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভা আগামী ২ মে শনিবার