ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন-জামায়াত

প্রতিবেদক
News Desk
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিভিন্ন বিষয় জনসমক্ষে প্রকাশ করে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে মহামান্য রাষ্ট্রপতি জনাব মো. সাহাবুদ্দিন রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিভিন্ন বিষয় জনসমক্ষে তুলে ধরেছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি’ পদটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। এ পদে অধিষ্ঠিত ব্যক্তির প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা রাষ্ট্রীয় শপথ ও গোপনীয়তা রক্ষার নীতিমালার সঙ্গে সম্পৃক্ত। মহামান্য রাষ্ট্রপতি জনাব মো. সাহাবুদ্দিন সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় জনসমক্ষে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন এবং রাষ্ট্রের গোপন বিষয়ের মতো আমানত রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এতে দেশবাসীর মনে নানা প্রশ্ন, বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। আমি তাঁর এই সাক্ষাৎকারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একজন রাষ্ট্রপতি হিসেবে তাঁর বক্তব্য জাতির সামনে নতুন বিতর্ক ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে। সংবিধান, রাষ্ট্রীয় শপথ এবং সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্নে তিনি জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন। ‘রাষ্ট্রপতি’ পদে থেকে এমন বক্তব্য প্রদান করে তিনি শপথ ভঙ্গ করেছেন, যা রাষ্ট্রের মর্যাদা ও ভাবমর্যাদার সঙ্গে একেবারেই অসামঞ্জস্যপূর্ণ। 

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাংবিধানিক শালীনতা বজায় রাখা প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির কর্তব্য। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দায়িত্বশীল ব্যক্তিদের সংযত ও পরিমিত বক্তব্য দেওয়া অত্যন্ত জরুরি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের প্রতি জনগণের আস্থা অটুট রাখতে মহামান্য রাষ্ট্রপতিকে সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বক্তব্য প্রদান করতে হবে এবং রাষ্ট্রের মর্যাদা ও স্থিতিশীলতা রক্ষায় আরও সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন

চকরিয়ায় তিন সাংবাদিকের উপর বালুদস্যুদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

চকরিয়ায় বানিয়ার ছড়া বাজারে মোবাইল কোর্ট

সাংসদ এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানালেন প্রাথমিক শিক্ষক সমিতি বোয়ালখালীর নেতৃবৃন্দ

বাকৃবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লিখন, সম্পাদক জুলফিকার

সকলেই মিলে নতুন বাংলাদেশে নিরাপদ সমাজ গড়তে হবে: জেলা প্রশাসক

শান্তিগঞ্জে এমপি কয়ছর আহমদের মতবিনিময় সভায় সাংবাদিকের বক্তব্যে বাধা, প্রেসক্লাবের নিন্দা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলেন মো. আমিনুল ইসলাম

রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

মিঠাপুকুরের রাণীপুকুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি দোকান ভস্মীভূত

চকরিয়ায় ৩ সাংবাদিকের উপর বালু খেকো নাজিমের হামলা

কুবির তিন ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল

কুবির তিন ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল