বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
যে অপরাধ করবে, সে শুধু অপরাধী। তার অন্য কোনো পরিচয় নেই। কোনো সন্ত্রাস, চাঁদাবাজি বা সিন্ডিকেট নতুন বাংলাদেশে চলবে না।’ আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বোয়ালখালী থানা পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘জনগণ পরিবর্তন চায়। আমরা ২০ বছর আগে যে ধারাবাহিকতায় চলেছি, এখন আর সেই পথে চলা যাবে না। সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সকলে মিলে নতুন বাংলাদেশে নিরাপদ সমাজ গড়তে হবে।’

এদিন জেলা প্রশাসক ট্রাই সাইকেল, বাই সাইকেল, সুবর্ণ নাগরিক কার্ড এবং সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ ও উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।