ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়ি দুর্ঘটনা কবলে-শিশুর মৃত্যু, এলাকায় উত্তেজনা

প্রতিবেদক
News Desk
২২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার :

আজ রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে কক্সবাজারের বদরখালীর আহমদ কবিরের ঘাটা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহেশখালী–কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর ফরিদের গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে শিশুটির ধাক্কা লাগে। বহরের কয়েকটি গাড়ির মধ্যে একটিতে সংসদ সদস্য নিজেও উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় জনতা বহরের একটি গাড়ি আটক করে রাখে বলে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমপির গাড়ি বহরের একটি গাড়ি শিশুর উপর ছাপিয়ে দেয়। ফলে ঘটনাস্থলে শিশুটি মৃত্যু বরণ করে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহত শিশুর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

ঈদগাহ উন্নয়নে জেলা প্রশাসকের ১ লাখ টাকার অনুদান

ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকে চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পা দিলেন শুধু ট্রাম্প

কক্সবাজার ঝিলংজায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মাদারীপুরে ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার—রহস্য ঘনীভূত

পটিয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা ইরফান গ্রেফতার

মাদারীপুরে ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার — রহস্য ঘনীভূত

ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল

আবু সাঈদ হত্যা মামলা : সাবেক দুই পুলিশের মৃত্যুদণ্ড; তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড

ইরানে আবারো হামলার কঠোর হুশিয়ারি দিলো ট্রাম্প

এনসিপি নেত্রী ও ডাকসু রোকেয়া হলের সাবেক ভিপি প্রার্থী রাফি না ফেরার দেশে

লেবাননে ইসরাইলি হামলার পর শান্তি আলোচনা ‘অযৌক্তিক’: ইরান

সুনামগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের গণসমাবেশ