ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

দোয়া ও ইফতার আয়োজন করতে যাচ্ছে ঢাকা কলেজ প্রাক্তন রোভার ফোরাম

প্রতিবেদক
News Desk
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ

Link Copied!

মো: বেলাল হোসেন পাটোয়ারী :
পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার আয়োজন করতে যাচ্ছে ঢাকা কলেজ প্রাক্তন রোভার ফোরাম। সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি আগামী ২৭ ফেব্রুয়ারি (০৯ রমজান) ঢাকা কলেজ টিচার্স লাউঞ্জে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ইতোমধ্যে অনুষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করছে সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি মিজানুর রহমান শেলী বলেন, রমজানের তাৎপর্য তুলে ধরা,স্কাউট ওন ও প্রাক্তন রোভার সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি এবং নতুন বাংলাদেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অনুষ্ঠানে ঢাকা কলেজের সাবেক ও বর্তমান রোভার সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।অনুষ্ঠানের
আহবায়ক মো: আবু ফিরোজ হাসান জানান-
অনুষ্ঠানসূচিতে থাকবে পবিত্র কোরআন তেলাওয়াত,গীতা পাঠ,ত্রিপিটক, ধর্মীয় মনীষীদের জীবনী ইত্যাদি সংক্ষিপ্ত আলোচনা,স্কাউট ওনের তাৎপর্য ব্যাখ্যা, ইফতার পরিবেশন এবং বিশেষ দোয়া মাহফিল।
দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করবেন সংগঠনের সদস্য সচিব- হাফেজ মাও:আতিকুর রহমান।
ঢাকা কলেজ প্রাক্তন রোভার ফোরামের সেক্রেটারি মো:আরিফুজ্জামান বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসে একসঙ্গে দোয়া ও ইফতারের আয়োজন প্রাক্তন রোভারদের মধ্যে পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।” তারা সকল প্রাক্তন রোভার সদস্যের অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, ঢাকা কলেজ প্রাক্তন রোভার ফোরাম ১৯৭২ সাল থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ইফতার ও দোয়া মাহফিলের এ আয়োজনও তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

চিরিঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহেদের অকাল এর মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের শোক

দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি’র জয়ে কুবি শাখা ছাত্রদলের গণ মিষ্টি বিতরণ

রমজানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-অফিসের সময়সূচি

হাইস্কুল শিক্ষার্থীদের মধ্যে রোজা রেখে ক্লাসে অংশগ্রহণ নিয়ে হতাশা

জনতুষ্টিবাদ, দ্বান্দ্বিক প্রক্ষেপণ এবং এক্স্যাক্ট ম্যান এর প্রয়োজনীয়তা—আবু শাহেদ চৌধুরী

দুর্নীতি ও প্রশাসনিক অপরাধ হ্রাসে ধর্মীয় ও নৈতিক বাধ্যবাধকতা প্রবর্তনের প্রস্তাব-

ছাতকে নির্বাচন-পরবর্তীতে শিবির নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

রোজার শিক্ষায় গড়ে উঠুক ন্যায়, সহমর্মিতা ও মানবতার সমাজ।

হাটহাজারীতে রাবেতা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৬.৯৭%

চূড়ান্ত ফলাফলে জামায়াত কয়টি আসন পেলো?

মধ্যরাতে হঠাৎ জামায়াত আমীরের পোস্ট