ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

‎পবিত্র রমজান নিয়ে কুবি শিক্ষার্থীদের ভাবনা

প্রতিবেদক
নিউজ ভিশন
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ

Link Copied!

তফসিরুল করিম,কুবি প্রতিনিধি;

‎পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। সিয়াম সাধনার এই মাসে বদলে যায় মানুষের দৈনন্দিন জীবনযাপন, বদলে যায় অভ্যাস ও অনুভবের ছন্দ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও তার ব্যতিক্রম ঘটে না। ক্লাস-পরীক্ষার চাপ, অ্যাসাইনমেন্টের ব্যস্ততা, আবাসিক হলের জীবনের সীমাবদ্ধতা, সব কিছুর মাঝেও রমজান এনে দেয় এক ভিন্ন আবহ। সাহরি ও ইফতারকে ঘিরে তৈরি হয় ভ্রাতৃত্বের বন্ধন, মসজিদমুখী হয় তরুণ প্রজন্ম, আর ব্যস্ত শিক্ষাজীবনের ফাঁকে ফাঁকে তারা খোঁজে আত্মসমালোচনা ও আত্মগঠনের সুযোগ।

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে রমজান কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; বরং এটি নৈতিক শুদ্ধতা, ব্যক্তিত্ব গঠন ও মানবিক বোধ জাগ্রত করার এক অনন্য সময়। কেউ দেখেন আত্মনিয়ন্ত্রণের চর্চা হিসেবে, কেউ খুঁজে পান ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা, আবার কেউ অনুভব করেন আত্মিক প্রশান্তির গভীরতা। শিক্ষার্থীদের দৃষ্টিতে রমজানের তাৎপর্য ও অনুভূতির কথা তুলে ধরেছেন নিউজ ভিশনের প্রতিনিধি তফসিরুল করিম।

‎’পবিত্র মাহে রমজান’ আত্মশুদ্ধির সোনালি সুযোগ

‎পবিত্র মাহে রমজান আমাদের জীবনে আসে রহমত, মাগফিরাত ও নাজাতের মহিমান্বিত বার্তা নিয়ে। এ মাস কেবল রোজা পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি আত্মসমালোচনা, আত্মশুদ্ধি ও আত্মগঠনের সময়। ভুল-ত্রুটি থেকে ফিরে এসে মহান আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ দেয় রমজান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমি মনে করি, রমজান আমাদের পড়াশোনা ও চরিত্র গঠনের সঙ্গে সংযম, ধৈর্য ও মানবিকতা শেখায়। এই মাসে ইবাদত, আত্মসমালোচনা এবং অন্যের প্রতি সহমর্মিতা আমাদের জীবনকে আরও পরিপূর্ণ করে। পবিত্র এই মাস হোক আমাদের জীবনের পরিবর্তনের সূচনা, হৃদয়ের অন্ধকার দূর করে নূরের আলোয় আলোকিত হওয়ার উপলক্ষ।

‎কাওছার প্রধান
‎গণিত বিভাগ

‎রমজান: আত্মশুদ্ধি ও নৈতিক উৎকর্ষের মাস

‎রমজান আমার কাছে আত্মশুদ্ধি, সংযম ও নৈতিক উৎকর্ষ সাধনের এক অনন্য সময়। রমজান আমাদের ধৈর্য, সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের মহৎ শিক্ষা প্রদান করে। এই মাসে নিয়মিত ইবাদত, আত্মসমালোচনা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে ব্যক্তিত্ব আরও পরিশীলিত হয়।
‎ক্ষুধা ও ত্যাগের অনুশীলন আমাদের দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট উপলব্ধি করতে সহায়তা করে। পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বিকাশেও রমজানের ভূমিকা গভীর ও তাৎপর্যপূর্ণ। সর্বোপরি, রমজান একজন শিক্ষার্থীর জীবনে শৃঙ্খলা, অধ্যবসায় ও নৈতিক দৃঢ়তা সঞ্চারে গুরুত্বপূর্ণ প্রেরণা জোগায়।

‎মনির হোসেন
‎নৃবিজ্ঞান বিভাগ

‎রমজান হলো পরিবর্তনের মাস, ইবাদত, নিয়ম-শৃঙ্খলা ও আত্মযত্নের মাধ্যমে নিজেকে নতুনভাবে গড়ে তোলার এক অনন্য সুযোগ। এই মাসে রোজা ও নিয়মিত ইবাদত মানুষকে ধৈর্যশীল ও আত্মনিয়ন্ত্রিত হতে শেখায়। ক্ষুধা–তৃষ্ণার অভিজ্ঞতা আমাদের সহমর্মী করে তোলে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তাই রমজান শুধু সংযমের মাস নয়, বরং চরিত্র গঠন ও আত্মিক উন্নতির শ্রেষ্ঠ সময়।

‎ফারজানা আকতার লিজা
‎ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ

‎ইবাদত, আনন্দ ও হেদায়াতের আলোকিত মাস
‎রমজান প্রত্যেক মুসলমানের জন্য বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস। বছরের বাকি মাসগুলোর তুলনায় এই মাসে সম্পূর্ণ ভিন্ন রুটিন অনুসরণ করা হয়। সেহরি ও ইফতার সব মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম অনুভূতি ও আনন্দ। রমজান সবার জীবনে হেদায়াতের আলো বয়ে নিয়ে আসুক। সবাইকে রমজান মুবারক।

‎মঈন ভুঁইয়া
‎রসায়ন বিভাগ

‎রমজান: সংযম, দয়া ও আত্মিক প্রশান্তির সময়,
‎রমজান মানে শুধু রোজা রাখা নয় এটি আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ। এই মাস আমাদের ধৈর্য, সংযম ও আত্মনিয়ন্ত্রণ শেখায়। ক্ষুধা-তৃষ্ণার কষ্ট অনুভব করে আমরা গরিব-দুঃখীর কষ্ট বুঝতে শিখি। রমজান আমাদের মনে করিয়ে দেয় মানুষ হওয়ার আসল সৌন্দর্য, দয়া, ক্ষমা ও পরোপকারে। তাই রমজান হলো আত্মার প্রশান্তি পাওয়ার মাস; নিজের ভুলগুলো সংশোধন করে আল্লাহর নৈকট্য লাভের এক মহামূল্যবান সময়।

‎আবদুল মালেক
‎ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ

আরও পড়ুন

রমজানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-অফিসের সময়সূচি

হাইস্কুল শিক্ষার্থীদের মধ্যে রোজা রেখে ক্লাসে অংশগ্রহণ নিয়ে হতাশা

জনতুষ্টিবাদ, দ্বান্দ্বিক প্রক্ষেপণ এবং এক্স্যাক্ট ম্যান এর প্রয়োজনীয়তা—আবু শাহেদ চৌধুরী

দুর্নীতি ও প্রশাসনিক অপরাধ হ্রাসে ধর্মীয় ও নৈতিক বাধ্যবাধকতা প্রবর্তনের প্রস্তাব-

ছাতকে নির্বাচন-পরবর্তীতে শিবির নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

রোজার শিক্ষায় গড়ে উঠুক ন্যায়, সহমর্মিতা ও মানবতার সমাজ।

হাটহাজারীতে রাবেতা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৬.৯৭%

চূড়ান্ত ফলাফলে জামায়াত কয়টি আসন পেলো?

মধ্যরাতে হঠাৎ জামায়াত আমীরের পোস্ট

নির্বাচন-পরবর্তী ১১ দলীয় ঐক্যজোটের জরুরি বৈঠক অনুষ্ঠিত

রাউজান-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জয়, পুত্র সামিরের হাতে রেজাল্ট শিট হস্তান্তর

রাউজানের নবনির্বাচিত সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে রাউজান প্রেস ক্লাব