শান্তিগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টারঃ
শান্তিগঞ্জে ২১শে ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছা: ফাতেমা তুজ জোহুরা, উপজেলা প্রকৌশলী মোঃ সাজেদুল ইসলাম,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা,সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুর রব, উপজেলা আনসারভিডিপি প্রশিক্ষিকা সুরাইয়া আক্তার, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মোঃ আতিউর রহমান,
শান্তিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সুফি মিয়া,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপক নীতিশ চন্দ্র বর্মন, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীনা ফেরদৌস, পাগলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ আরব আলী, ডুংরিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মদন মোহন রায়, কামরুপদলং ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, সাংবাদিক সোহেল তালুকদার ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন নাজির মোঃ আবু বকর সিদ্দিক, শিক্ষা অফিসের হিসাব সহকারী নজরুল ইসলাম,পরিসংখ্যান সহকারী সৌরভ দাশ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।