ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ণ

Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি:
মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এমজেএ) কক্সবাজারের আহ্বায়ক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১২ এপ্রিল ২০২৬ ইং) সন্ধ্যায় শহরের অভিজাত রেস্তোরাঁ ‘রান্নাঘর’-এর হলরুমে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহ্বায়ক ‘সিপিএন’র সম্পাদক মোজাম্মেল হক এর সভাপতিত্বে সদস্য সচিব ‘কালের কন্ঠ’ এর জেলা প্রতিনিধি ও বাংলাদেশ বেতার কক্সবাজার এর সদর উপজেলা প্রতিনিধি আরোজ ফারুক এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সংগঠনের ঐক্য জোরদার করা অত্যন্ত জরুরি।

সভায় সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। একই সঙ্গে নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সদস্য আহ্বানের সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ এবং বিভিন্ন দায়িত্ব বণ্টনের জন্য একটি উপ-কমিটিও গঠন করা হয়।

এ সময় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংগঠনের অর্থ ও হিসাব রক্ষক পদে একজনকে নির্বাচিত করা হয়, যা সভায় উপস্থিত সদস্যদের মধ্যে স্বচ্ছতা ও গণতান্ত্রিক চর্চার প্রতিফলন ঘটায়।

এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিজেএনের অন্তর দে বিশাল, যুগ্ম আহ্বায়ক সিবিএনের রবিউল হাসান আরিফ, নিউজ ভিশন এর নুরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি শাহেদ হোছাইন মুবিন, ভয়েস ওয়ার্ল্ড এর প্রতিবেদক রেজাউল করিম রেজা, সিপিএন নিউজ এর আজিম,  বাংলাদেশ টাইমস এর নুর মোহাম্মদ শেখ – সিবি ২৪ নিউজ এর নাজমুল ইসলাম, নিরপেক্ষ এর কক্সবাজার প্রতিনিধি মনির, ভোরের কক্সবাজার এর রাকিব আমির, সি নিউজ এর লোকমান, এসটিএনের প্রতিবেদক ইরফান উল্লাহ খানসহ প্রমুখ।

সভা শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন, পেশাগত মানোন্নয়ন এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়। ।

আরও পড়ুন

বেহেশতের টিকিট বিক্রির জন্য মসজিদগুলোতে ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে- আইনমন্ত্রী

ইসলামপুরে কোরবানি মাংস আটকে যুবকের মৃত্যু

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ঢাবিতে অবাঞ্ছিত ঘোষণা

ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

অবশেষে যৌতুকের কাছে হার মানলো প্রেমের বিয়ে

উপরের নির্দেশে কুরবানী হচ্ছেনা আলোচিত মহিষ ডোনাল্ট ট্রাম্পের

ইয়াছিনের অসহায় পরিবারের পাশে দাঁড়ালো চকরিয়া ব্লাড ফাউন্ডেশন

রাজধানীতে ৩.৬ মাত্রার ভুমিকম্প অনুভুত

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে : ঈদগাঁওতে পতাকা ও জার্সি বিক্রির হিড়িক

চকরিয়ায় দারুল কুরআন মাদরাসার বর্ণাঢ্য পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরো ১৬ মৃত্যু

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম