ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

কক্সবাজার ঝিলংজায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে স্থানীয়রা একটি ভাড়া বাসার পাশের এলাকা থেকে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রোহিঙ্গা আয়ুব নামের এক ব্যক্তির ভাড়া বাসায় এক অজ্ঞাত নারী ঘর ভাড়া নিতে আসেন। এরপর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া মরদেহটি ওই নিখোঁজ নারীরই হতে পারে।
তবে বাড়ির মালিক জানিয়েছেন, ওই নারীর কোনো জাতীয় পরিচয়পত্র বা ব্যক্তিগত তথ্য তার কাছে ছিল না। ফলে এখনো নিহত নারীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
সদর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। এখনো মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন

পটিয়ায় যুবদল নেতা পিবলুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে নিন্দা

বিশ্ব মা দিবসে ছেলের হামলায় নিহত মা, গুরুতর আহত বাবা-বোন

৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি

চকরিয়া থানার বিশেষ অভিযানে ৯ আসামী গ্রেফতার

রাকসু ভিপি জাহিদের মাস্টার্সের ফলাফলে চমক : পেয়েছেন সিজিপিএ ৪

“অপরাধীর দলীয় পরিচয় নয়, আইনের মুখোমুখি হবেই”— ওসি সোলাইমান

৯৯তম শিক্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

সব নাটকীয়তার অবসান, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত