মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেন সমর্থনে “তালা” প্রতীকের বিশাল মিছিলে গণজোয়ার ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। দূর-দূরান্ত থেকে ছুটে আসা আনোয়ার প্রেমী মানুষের অংশগ্রহণে গণমিছিলটি এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।
শনিবার (৭ ফেব্রয়ারী) দুপুরে ব্যারিস্টার আনোয়ার হোসেনের “তালা” প্রতীককে সমর্থন জানিয়ে উজানীগাঁওস্থ রাজনৈতিক কার্যালয় হইতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে গণমিছিল করে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার উৎসুক জনতা।
গণমিছিল পরবর্তী জনসভায় শান্তিগঞ্জ বাজারস্থ মাহবুবা কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠে প্রবীণ মুরুব্বী মোঃ আব্দুল হেকিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন।
জনসভায় শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সলিব নুর বাচ্চু এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য প্রার্থী অবসর প্রাপ্ত সেনা সদস্য লেঃ কর্ণেল সৈয়দ আলী আহমেদ, এ আসনের লড়াকু বিএনপি নেতা মোঃ আব্দুল কাহার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মেজর আশফাক শামী, জগন্নাথপুর বিএনপি নেতা আজিজুল বারী আয়ান, এম এ কয়েস,সমীরন রহমান, জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া,পল্লী বিদ্যুৎ সমিতির এরিয়া পরিচালক মোঃ ফরিদুর রহমান,মোঃ জিয়াউর রহমান, সামাজিক সংগঠন প্রত্যাশার সভাপতি মোঃ ছাদিকুর রহমান ও শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা নোমান আহমদ।
এছাড়া আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ময়না, আব্দুল্লা মিয়া, ইউপি সদস্য মিজানুর রহমান,শাহাবুদ্দিন,মহিম উদ্দিন, আব্দুল লতিফ, ফখরুজ্জামান ও ফারুক আহমদ সহ আরো অনেক।
ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, আমি শান্তিগঞ্জের সন্তান, শান্তিগঞ্জে আমার জন্ম, আমি শান্তিগঞ্জেই থাকব। আপনারা আমাকে আপনাদের পাশে ডাক দিলেই পাবেন। আমি সুনামগঞ্জ-৩ আসনের জনগণের অধিকার আদায়ে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বদা সতেষ্ট থাকব।
জনসভায় বক্তারা বলেন,শিক্ষা,স্বাস্থ্য ও রাস্তাঘাটের উন্নয়নকে ধরে রাখতে প্রয়োজন ব্যারিস্টার আনোয়ার হোসেনকে এমপি নির্বাচিত করা। স্বাধীনতা পরবর্তী সময়ে এই আসনে প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক কুটনীতিবিদ সাবেক পররাষ্ট্র মন্ত্রী মরহুম আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ,জাতীয় সংসদের সাবেক স্পীকার মরহুম হুমায়ুন রশীদ চৌধুরী, ফারুক রশীদ চৌধুরী ও আলহাজ্ব এম এ মান্নান সহ শিক্ষিত ও গুণীজনদের কথাও স্মরণ করেন বক্তারা।
তফসিল পূর্ববর্তী বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশায় মাঠে থাকা বিএনপি নেতা মোঃ আব্দুল কাহার ও মেজর আশফাক শামী তাদের বক্তব্যে সমর্থন জানিয়ে “তালা” প্রতীকে ভোট প্রদানের কথা ব্যক্ত করেন।