ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে সাফল্য অর্জন “মাহাদী আল হাসানের”

প্রতিবেদক
News Desk
২৭ জানুয়ারি ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ

Link Copied!

মো: বেলাল হোসেন পাটোয়ারী –

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মেধাবী শিক্ষার্থী মাহাদী আল হাসান দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে এলাকায় গর্বের নতুন অধ্যায় সৃষ্টি করেছেন।

জানা যায়, মাহাদী আল হাসান ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে মেধা তালিকায় ৪৯৬ তম স্থান অর্জন করে ভর্তির সুযোগ পেয়েছেন। তার এই সাফল্যের পেছনে নিরলস অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের সার্বিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সফলতার অনুভূতি প্রকাশ করে মাহাদী আল হাসান বলেন,
“এই অর্জনের পেছনে আমার বাবা-মা ও শিক্ষকদের অবদান অপরিসীম। তাদের দোয়া ও অনুপ্রেরণাই আমাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে।”

এদিকে মাহাদীর এই সাফল্যে শিক্ষকবৃন্দ, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। নিজ শিক্ষাপ্রতিষ্ঠান তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

মাহাদী আল হাসানের এই অর্জন তার উত্তরসূরী তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সামনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য যে, মাহাদী তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা থেকে যথাক্রমে ২০২৩ সালে দাখিল ও ২০২৫ সালে আলিম পরীক্ষার জিপিএ-৫ অর্জন করে। তার এই সাফল্যের খবর শুনে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ক্যাম্পাস ইনচার্জ মু.মাশহুদুল আলম বলেন:মাহাদী সব সময় ক্লাসে উপস্থিত থাকতো। সব সময় শিক্ষক ও সহপাঠীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতো। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে মাহাদী বলেন :উচ্চশিক্ষা অর্জন করে দেশ সমাজের কল্যাণে কাজ করে যাব। আমার এই যাত্রায় সকলের কাছে দোয়া কামনা করছি।

আরও পড়ুন

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ

সরাসরি ইরানের পাশে থাকার ঘোষণা দিলো চীন

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট হামলা

বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের শিক্ষক সম্মাননা ও ইফতার মাহফিল

বেনাপোলে ৬ কোটি টাকার ভারতীয় কাপড় ও প্রসাধনী আটক

সুগন্ধা সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

কক্সবাজারের বড় মার্কেটগুলোতে ঈদ কেনাকাটায় ভিড়ের উন্মাদনা